পাবনায় আন্তঃজেলা ‘ডাকাত’ দলের পাঁচ সদস্য আটক

পাবনা প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৪৮

পাবনায় আটক পাঁচজন ও কয়েকজন পুলিশ সদস্য পাবনায় আন্তঃজেলা ‘ডাকাত’ দলের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় অস্ত্র সরঞ্জামসহ একটি কালো রঙের মাইক্রোবাস জব্দ করা হয়েছে। শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পাবনার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এসব তথ্য জানান।

আটক ব্যক্তিরা হলো— আব্দুর রাজ্জাক, আরিফ, রিপন শেখ, কাওছার ও বাবু ইসলাম। তাদের সবার বাড়ি পাবনা সদর থানার বিভিন্ন এলাকায়।

সংবাদ সম্মেলনে গৌতম কুমার বিশ্বাস বলেন, ‘বৃহস্পতিবার রাতে একটি সংঘবদ্ধ ডাকাত দল পাবনা সদরের গাছপাড়া-টেবুনিয়া বাইপাস রোডের নুরপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে পাবনা সদর থানা পুলিশ জানতে পারে। এ সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে। যদিও অভিযানকালে ডাকাত দলের সরদার ও মাইক্রোবাসের মালিক আমিরুল পালিয়ে যায়।’

আটক ব্যক্তিদের নামে বগুড়ার বিভিন্ন থানায় মামলা রয়েছে বলেও জানান গৌতম কুমার বিশ্বাস।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম