দুর্গাপুর থানার এসআইকে আদালতে তলব

রাজশাহী প্রতিনিধি
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩১আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৪৪

রাজশাহী

আটক এক ব্যক্তির নামে মাদকের মিথ্যা মামলা দায়েরের অভিযোগে রাজশাহীর দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানাকে তলব করেছেন আদালত। বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) রাজশাহীর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান তালুকদার এসআইকে সশরীরে আদালতে হাজির হয়ে অভিযোগের কারণ দর্শানোর আদেশ দিয়েছেন।

ভুক্তভোগী ব্যক্তির নাম মো. সুজন (৩৫)। তার বাড়ি দুর্গাপুরের বাজুখলসী গ্রামে। পুলিশ তাকে গত মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) তার বাড়ি থেকে আটক করে।

নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট করে সুজনের ভাই সুমন শাহ অভিযোগ করেন, ‘আমার ভাই সুজনকে মারধর না করা এবং মামলা না দেওয়ার শর্তে এসআই মাসুদ রানা ১০ হাজার টাকা উৎকোচ নেন। কিন্তু পরে ১৩টি ইয়াবা বড়ি উদ্ধার দেখিয়ে সুজনের নামে তিনি মিথ্যা মামলা দিয়েছেন।’ আদালতে এই এফিডেভিট দাখিল করে সুজনের আইনজীবী সুজনকে নির্দোষ দাবি করে তার জামিন প্রার্থনা করেন।

আদালত সূত্র জানায়, আদালত বিষয়টি আমলে নিয়ে আসামির কাছ থেকে ইয়াবা না পাওয়ার পরও তার বিরুদ্ধে কেন মামলা করা হয়েছে, জানানোর জন্য দুর্গাপুর থানার এসআই মাসুদ রানাকে আগামী ১১ ফেব্রুয়ারির মধ্যে আদালতে সশরীরে হাজির হওয়ার আদেশ দিয়েছেন। একইসঙ্গে আসামির ভাই সমুন শাহর কাছ থেকে ১০ হাজার টাকা উৎকোচ গ্রহণের জন্য মাসুদ রানার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে জানতে চেয়েছেন। পরে আগামী ১১ ফেব্রুয়ারি আসামির জামিন শুনানির দিন ধার্য করা হয়।

এ ব্যাপারে এসআই মাসুদ রানা তার বিরুদ্ধে আনা এফিডেভিটের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘সুজন একজন প্রকৃত মাদক ব্যবসায়ী। এর আগেও সে পুলিশের অভিযানের সময় পালিয়েছে।’

তিনি আরও বলেন, ‘অনেক মানুষের সামনে তাকে (সুজন) ধরা হয়েছে। পুলিশ দেখে সে পালিয়ে যাচ্ছিল। এসময় তার দেহ তল্লাশি করে ইয়াবা পাওয়া যায়।’

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম