সিরাজগঞ্জে উপজেলা চেয়ারম্যান পদে আ.লীগের মনোনয়ন পেলেন যারা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৫আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৮

সিরাজগঞ্জ থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া আট প্রার্থী আগামী ১০ মার্চ প্রথম ধাপে সিরাজগঞ্জের ৯টি উপজেলা পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে লক্ষ্যে জেলার আট উপজেলায় আটজনকে চূড়ান্ত করে নাম ঘোষণা করেছে আওয়ামী লীগ। শনিবার (৯ ফেব্রুয়ারি) বিকালে আওয়ামী লীগ সভাপতির চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর, ধানমন্ডি কার্যালয়ে মনোনীতদের তালিকা প্রকাশ করেন দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সিরাজগঞ্জ থেকে নৌকা পাওয়া প্রার্থীরা হলেন—মোহাম্মদ রিয়াজ উদ্দিন (সদর), মো. খলিলুর রহমান সিরাজী (কাজীপুর), সাবেক এমপি মো. শফিকুল ইসলাম (উল্লপাড়া), সাবেক এমপি ইসহাক হোসেন তালুকদারের ছেলে ইমরুল হোসেন তালুকদার (রায়গঞ্জ), অধ্যক্ষ মো. আজাদ রহমান (শাহজাদপুর), মোহাম্মদ আলী আকন্দ (বেলকুচি), সঞ্জিত কুমার কর্মকার (তাড়াশ) ও মো. ফারুক হোসেন (চৌহালী)।

এদিকে, জেলার কামারখন্দ উপজেলার প্রার্থীতা চূড়ান্ত করা হয়নি। তবে, কামারখন্দ উপজেলার জন্য তৃণমূল থেকে মো. আনোয়ার হোসেন শেখের নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা যায়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম