রাজশাহী উপজেলা নির্বাচন: আ.লীগ প্রার্থীদের মধ্যে পাঁচজন নতুন মুখ

রাজশাহী প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১৬আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৫

রাজশাহী

রাজশাহীর ৯ উপজেলার মধ্যে এবার পাঁচটিতে নতুন প্রার্থীদের মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। বাকি চার উপজেলার মধ্যে একটিতে মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলাম। বাকি তিনটিতে যারা মনোনয়ন পেয়েছেন তারা গত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছিলেন।

এবার পাঁচটি ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে রাজশাহীর নয়টি উপজেলা নির্বাচন প্রথম ধাপেই অনুষ্ঠিত হবে। শনিবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওই দিনই তাদের হাতে দলের মনোনয়নের প্রত্যায়নপত্র দেওয়া হয়। রবিবার তারা নিজ জেলার নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র তুলেছেন। আজ (সোমবার) মনোনয়নপত্র দাখিলে শেষ দিন।

কেন্দ্র থেকে উপজেলা পরিষদের নির্বাচনে যাদের মনোনয়ন দেওয়া হয়েছে তার হলেন, রাজশাহীর পবা উপজেলায় এবার মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের শিল্প বিষয়ক সম্পাদক মুনসুর রহমান। মোহনপুর উপজেলা থেকে আব্দুস সালাম, তানোরে মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি লুৎফর হায়দার রশীদ ময়না, গোদাগাড়ীতে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, পুঠিয়ায় মনোনয়ন পেয়েছেন সাবেক ছাত্রনেতা জিএম হিরা বাচ্চু, দূর্গাপুরে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বাগমারায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি ও দলটির প্রবীণ নেতা অনিল কুমার সরকার, বাঘা উপজেলায় মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লায়েব উদ্দীন লাভলু, চারঘাটে নৌকার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের