মুক্তিযোদ্ধা হত্যা মামলায় যুবলীগের সাবেক নেতা গ্রেফতার

পাবনা প্রতিনিধি
১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:১১আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪৭

হত্যা মামলায় সাবেক যুবলীগ নেতা গ্রেফতার পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিম হত্যা মামলায় জড়িত সন্দেহে যুবলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল বাকী আরজুকে (৪৮) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১০ ফেব্রুয়ারি) রাতে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে ঈশ্বরদী থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এসব তথ্য জানান।

আটক আরজু উপজেলার চররুপপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত ইমদাদুল হক বিশ্বাসের ছেলে। পাকশী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বাবু জানান, আরজু ঈশ্বরদী উপজেলা যুবলীগের সাবেক সহসভাপতি।

ব্রিফিংয়ে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আরজু স্বীকার করেছেন, সে নিজেই মুক্তিযোদ্ধা সেলিম হত্যার পরিকল্পনাকারী। তিনি নিজেই পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। স্বীকারোক্তির পাশাপাশি তিনি হত্যাকাণ্ডের আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে তদন্তের স্বার্থে তা গোপন রাখা হয়েছে।

হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম।

প্রসঙ্গত, ৬ ফেব্রুয়ারি রাতে পাবনার রুপপুরে নিজ বাড়ির সামনে পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে গুলি করে হত্যা করা হয়। পরদিন ৭ ফেব্রুয়ারি রাতে নিহতের ছেলে তানভীর রহমান তন্ময় বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করেন।

/এমএফ/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম