খাদ্য নিয়ে কোনও কারসাজি চলবে না: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৪আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৪

খাদ্য নিয়ে কোনও কারসাজি চলবে না: খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, ‘দেশে এখন খাদ্যের কোনও ঘাটতি নেই। এখন আমাদের সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্য গ্রহণ নিশ্চিত করতে হবে। এর জন্য যা যা প্রয়োজন সরকার তা করবে। খাদ্য নিয়ে কোনও কারসাজি চলবে না। কাউকে খাদ্য নিয়ে ছিনিমিনি খেলার কোনও সুযোগ দেওয়া হবে না।’

রবিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

দেশে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা আনতে এবং নওগাঁ জেলাকে ডিজিটাল ও আধুনিক মানের শহর হিসেবে গড়ে তোলার জন্য জেলার সব কর্মকর্তাদের এক সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন খাদ্যমন্ত্রী।

জেলা প্রশাসক মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. মমিনুল হক, নওগাঁ পৌর সভার মেয়র নজমুল হক সনি, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী হামিদুল হক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশ কুমার সরকারসহ অনেকে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম