বগুড়ায় গ্রেফতার দুই হ্যাকারের বিরুদ্ধে মামলা

বগুড়া প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৩আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৩

 

বগুড়ায় গ্রেফতার দুই হ্যাকারের বিরুদ্ধে মামলা বগুড়া পুলিশের অভিযানে গ্রেফতার দুই হ্যাকারের বিরুদ্ধে মামলা হয়েছে। ডিবি পুলিশের এসআই ফিরোজ শনিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তাদের বিরুদ্ধে সদর থানায় ২০১৮ সালের ডিজিটার নিরাপত্তা আইনের ২৪/৩৩/৩৪/৩৫ ধারায় মামলাটি করেন।

হ্যাকার দুই কলেজছাত্র হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা টাউনের বশির উল্লাহ্ সরদার (২১) ও চাঁদপুরের মতলব উপজেলার নলুয়া গ্রামের কাজী আজাহার উদ্দিন আবির ওরফে আল-আজহার (১৯)।

রবিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ শাহরিয়ার তারিক তাদের মধ্যে একজনকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তদন্তকারী কর্মকর্তা ডিবির ইন্সপেক্টর তুহিন এদের আদালতে হাজির করে পাঁচদিন করে রিমান্ড চেয়েছিলেন।

বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, হ্যাকার বশির, আজহার ও তাদের সহযোগীরা ২০১৮ সালের ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত দুই মাসে ‘ব্ল্যাক ওয়েব’ এবং ‘ফাবিহেক্সার’ নামে দুটি গ্রুপের নামে বিভিন্ন স্কুল, কলেজ ও সরকারি প্রতিষ্ঠানের অন্তত ২১টি ওয়েব সাইট হ্যাক করে। হ্যাক করা ওয়েস সাইটের মধ্যে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ ও বগুড়া সরকারি শাহ্ সুলতান কলেজ অন্যতম। গোপনে খবর পেয়ে বগুড়া ডিবি পুলিশের একটি দল বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) রাতে গোপালগঞ্জ থেকে বশিরকে এবং শুক্রবার (২২ ফেব্রুয়ারি) ভোরে চাঁদপুর থেকে আজহারকে গ্রেফতার করেছে।

তিনি আরও জানান, তাদের কাছে দুটি পারসনাল কম্পিউটার ও মোবাইল ফোনসহ কয়েকটি সিম পাওয়া গেছে। তাদের কবল থেকে হ্যাক করা চারটি ওয়েব সাইট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এরা জানিয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ওয়েব সাইটগুলোর ক্ষতি ও ডাটাবেজ থেকে তথ্য চুরি করার পাশাপাশি নিজেদের জাহির করতেই হ্যাকিংয়ের সঙ্গে যুক্ত হয়।

তদন্তকারী কর্মকর্তা ডিবির ওসি তুহিন জানান, শনিবার দুই হ্যাকারকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পাঁচদিন করে রিমান্ড চাওয়া হয়েছিল। রবিবার আদালত শুধু হ্যাকার বশিরকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম