চাঁপাইনবাবগঞ্জে অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩১আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:৩১

কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জের অপহরণ মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৬ মাসের আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন।  সোমবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন স্পেশাল ট্রাইবুলান-২ আদালতের অতিরিক্ত দায়রা জজ মো. শওকত আলী।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলো, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর শেখ পাড়া গ্রামের মৃত আবুল কাশেম মালিথার ছেলে রাজু মালিথা (২৫) ও পাবনার চাটমহর উপজেলার মহরম খালি এলাকার আব্দুল করিমের ছেলে মহরম হোসেন (৩৩)।

অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আঞ্জুমান আরা জানান,‘জেলার নাচোল উপজেলার আলিশাপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ওসমান (১৯) ও সিরাজুলের ভাতিজা শাহাদাৎ ২০১৬ সালের ০৫ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো সকালের নাস্তা খেয়ে বাইরে যায়। ওইদিনই বিকেলের দিকে অপরিচিত একটি মোবাইল নাম্বার থেকে সিরাজুলকে ফোন করে বলা হয়, ওসমান ও শাহাদাৎ তাদের কাছে রয়েছে। তাদের মুক্তিপণ হিসেবে অপহরণকারীরা ৫০ হাজার টাকা দাবি করে। সিরাজুল এত টাকা না থাকায়, তাৎক্ষণিক তাদের মোবাইলে বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা পাঠান। পরে শাহাদাৎ কৌশলে অপহরণকারীদের কাছ থেকে পালিয়ে আসে।

এই ঘটনায় গত ০৮ ফেব্রুয়ারি নাচোল থানায় সিরাজুল ইসলাম বাদী হয়ে অপহরণ মামলা দায়ের করেন। পরে নাচোল থানা পুলিশ ও র‌্যাব-১২ পাবনার সহযোগীতায় মোবাইল ট্র্যাকিং’র করে ০৯ ফেব্রুয়ারি পাবনা জেলার চাটমহর রেলস্টেশন থেকে রাজু ও মহরমকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ওসমানকে উদ্ধার করা হয়।

মামলার তদন্ত শেষে রাজু ও মহরমকে অভিযুক্ত করে ২০১৬ সালের ১৮ ফ্রেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাচোল থানার এসআই  কামরুজ্জামান।  মামলার সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক উপরোক্ত রায় ঘোষণা করেন।

সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আঞ্জুমান আরা এবং আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট ইসমাঈল হোসেন ও একরামুল হক পিন্টু।

  

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম