রাজশাহী বিমানবন্দরেও বিশেষ সতর্কতা

রাজশাহী প্রতিনিধি
২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১২

রাজশাহী বিমানবন্দরেও বিশেষ সতর্কতা

চট্টগ্রামে যাত্রীবেশে বিমানে উঠে যাত্রীদের জিম্মি করার চেষ্টার পর রাজশাহীর হযরত শাহমখদুম (র.) বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাড়ানো হয়েছে নিরাপত্তা কর্মীর সংখ্যা। তারা সতর্ক অবস্থায় আছেন।

বিমানবন্দরের ব্যবস্থাপক সেতাফুর রহমান জানান, রবিবার ঢাকা থেকে দুবাইগামী বিমান ছিনতাইয়ের চেষ্টার পর বাংলাদেশ সিভিল এভিয়েশন রাজশাহী বিমানবন্দরেও বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে। তাই সোমবার সকাল থেকেই নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হয়েছে। যাত্রীদেরও আরও  ভালোভাবে তল্লাশি করা হচ্ছে।

সেতাফুর রহমান আরও জানান,‘আমার মনে হয়, ডোমেস্টিক বিমানবন্দরগুলোর মধ্যে রাজশাহীতেই নিরাপত্তা ব্যবস্থা সবচেয়ে বেশি। তারপরেও সকালে পুলিশ, জেলা প্রশাসন এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেছেন। কোথাও কোনও ঘাটতি থাকলে তারা সেগুলো পূরণ করার উপায় নির্ধারণ করেছেন।

তিনি জানান, রাজশাহী বিমানবন্দরে সিভিল এভিয়েশনের নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও আনসার বাহিনীর কর্মীরা কাজ করছে। হঠাৎ করে অন্যান্য বিভাগে নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়াতে সম্ভব না। এ কারণে পুলিশের সংখ্যা বাড়ানো হয়েছে। যত দ্রুত সম্ভব অন্যান্য বিভাগেও নিরাপত্তা কর্মীর সংখ্যা বাড়ানো হবে।

শাহমখদুম বিমানবন্দরে রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শুক্রবার সপ্তাহে এ চারদিন ঢাকা-রাজশাহী-ঢাকা ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশ বিমান। এছাড়া শনিবার, সোমবার ও বুধবার একই রুটে ফ্লাইট পরিচালনা করছে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলা এয়ার। বিমানবন্দরে এখন প্রতিদিন অভ্যন্তরীণ রুটের ১২০ থেকে ১৪০ জন যাত্রী ওঠানামা করে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম