সর্বহারা পরিচয়ে রাবির দুই শিক্ষককে হত্যার হুমকি

রাবি প্রতিনিধি
০২ মার্চ ২০১৯, ২১:৪১আপডেট : ০২ মার্চ ২০১৯, ২১:৫০

রাজশাহী বিশ্ববিদ্যালয়

সর্বহারা পার্টির পরিচয়ে চাঁদা দাবি করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই শিক্ষককে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই দুই শিক্ষককে একই নম্বর থেকে ফোন করে এ হুমকি দেওয়া হয়। এ ঘটনায় ওই দুই শিক্ষক নগরীর মতিহার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

দুই শিক্ষক হলেন– সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আমিনুল ইসলাম এবং দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোতাছিম বিল্লাহ। আমিনুল ইসলাম সৈয়দ আমীর আলী হলের বর্তমান প্রাধ্যক্ষ।

ড. আমিনুল ইসলাম জিডির কপিতে উল্লেখ করেছেন, সর্বহারা পরিচয় দিয়ে গত ২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে ০১৭২৫-৬৬৪৯৭২ নম্বর থেকে ফোন করে টাকা দাবি করা হয়। এসময় টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। ওই ব্যক্তি নিজেকে মতিন বলে পরিচয় দেয়। পরে ওই নম্বরে ফোন দিলে তা বন্ধ পাওয়া যায়।

এর আগে ২০১৫ সালেও একইভাবে ড. আমিনুল ইসলামের কাছে এককোটি টাকা দাবি করা হয়। ওই ঘটনায়ও তাৎক্ষণিক পুলিশকে জানিয়ে থানায় জিডি করেছিলেন তিনি। আমিনুল ইসলামের অভিযোগ, ‘তখন পুলিশ বিষয়টি আমলে নেয়নি।’

ড. আমিনুল ইসলাম বলেন, “গত ২৮ ফেব্রুয়ারি আমাকে ফোন দিয়ে বলা হয়, ‘দীর্ঘদিন থেকে আপনি টার্গেটে আছেন। আপনাকে মেরে ফেলা হবে। কিন্তু আপনি নম্রভদ্র মানুষ। তাই আর্থিক সমঝোতা করতে চাচ্ছি। কত টাকা দেবেন, বলেন?’ আমি টাকা দিতে অস্বীকৃতি জানিয়েছি।”

তিনি আরও বলেন, ‘এর আগে ১৫-২০ দিন আগে ১০-১৫ লোক আমরা বাড়ির প্রহরীকে হুমকি দিয়ে যায়। আমি বিষয়টি ৪-৫ দিন পর জানতে পারি। শুক্রবার সকালে থানায় জিডি (২১ নম্বর) দায়ের করেছি।’

অন্যদিকে, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মুহতাসিম বিল্লাহ বলেন, ‘২৮ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আমাকে ফোন করে টাকা দাবি করে অজ্ঞাত এক ব্যাক্তি। সে নিজেকে সর্বহারা কমান্ডার মহিউদ্দিন পরিচয় দেয়। অর্থ দিতে অস্বীকৃতি জানালে আমাকে প্রাণনাশের হুমকি দেয়। ওই রাতেই আমি মতিহার থানায় জিডি দায়ের করেছি।’

এ ব্যাপারে জানতে চাইলে প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘বিষয়টি শুনেছি। রবিবার একাডেমিক কাউন্সিলের বৈঠক শেষে বিষয়টি জানাতে চেয়েছেন তারা। জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

মতিহার থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক জিডি দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী