বগুড়ায় এসএমই মেলা শুরু

বগুড়া প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ১৭:০১আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৭:০৬

এসএমই পণ্য মেলা উপলক্ষে র‌্যালি বগুড়ায় সাত দিনব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা শুরু হয়েছে। এসএমই ফাউন্ডেশন ঢাকা ও বগুড়া জেলা প্রশাসন শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে এ মেলার আয়োজন করেছে। রবিবার (৩ মার্চ) জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ বেলুন ও পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন। তার আগে সকাল ১১টায় বর্ণাঢ্য একটি র‌্যালি বের করা হয়।

পরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হান ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের চেয়ারম্যান ডা. মকবুল হোসেন, পুলিশ সুপার মোকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, যুগ্ম সম্পাদক রাগেবুল আহসান রিপু, সিনিয়র তথ্য অফিসার মজিবর রহমান, এসএমই ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজার মারিফা ফারজিন রেজা প্রমুখ।
মেলায় ৫৬টি স্টল স্থান পেয়েছে। এসব স্টলে পাটজাত, হ্যান্ডিক্রাফট, চামড়াজাত, কৃষি যন্ত্রপাতি প্রস্তুতকারি প্রতিষ্ঠান, খাদ্য প্রক্রিয়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য, প্লাস্টিক শিল্প, হস্ত ও কারু শিল্প, জুয়েলারি, খেলনাসহ দেশীয় এসএমই শিল্প প্রতিষ্ঠানের স্টল রয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে। মেলায় বিদেশি বা আমদানি করা কোনও পণ্য অংশ নিতে পারবেনা।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম