বগুড়ায় বিএনপির আরও ২৭ জন বহিষ্কার

বগুড়া প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ২২:৩৪আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২২:৩৬





বিএনপি বগুড়ায় আরও ২৭ বিএনপি নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। দলের সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশ নেওয়ায় তাদের বহিষ্কার করা হয়। দলের কেন্দ্রীয় সহদফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এর আগে তিন নেতাকে বহিষ্কার করা হয়।



বহিষ্কৃতরা হলেন- জেলা শ্রমিক দলে সাবেক সভাপতি মাছুদুর রহমান হিরু মন্ডল, জেলা বিএনপির সদস্য টিপু সুলতান, সারিয়াকান্দি উপজেলা বিএনপির মহিলাবিষয়ক সম্পাদক গোলাপী বেগম, সোনাতলা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক লিপন, সোনাতলা উপজেলা মহিলা দলের সভাপতি রঞ্জনা খান, সাংগঠনিক সম্পাদক নয়নতারা, শিবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি বিউটি বেগম, জেলা বিএনপির সহসভাপতি রাফি পান্না, নন্দীগ্রাম উপজেলা যুবদলের সভাপতি মো. আলেকজান্ডার, নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি একে আজাদ, কাহালু উপজেলা কৃষক দলের সভাপতি শাহাবুদ্দিন, কাহালু উপজেলা মহিলা দলের সভাপতি মমতাজ আরজু কবিতা, ধুনট পৌর বিএনপির সাবেক সভাপতি আকতার আলম সেলিম, ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন, সদর উপজেলা মহিলা দলের সভাপতি নাজমা আক্তার, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম গফুর, শাজাহানপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবুল বাশার, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহেরুল ইসলাম, শাজাহানপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সুলতান আহম্মেদ, শাজাহানপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলেখা বেগম, কোহিনুর বেগম, বিএনপি নেত্রী রহিমা খাতুন মেরি, জেলা ছাত্রদলের সহস্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মেহেরুল আলম মিশু, বিএনপি নেতা আনোয়ার এহসানুল বাশার জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের মহিলাবিষয়ক সম্পাদক সুরাইয়া জেরীন রনি, গাবতলী উপজেলা মহিলা দলের সদস্য সহমিনা আকতার রুমা এবং গাবতলী উপজেলা বিএনপি নেতা শ্যামল সরকার।
এর আগে একই অপরাধে জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এবং শিবগঞ্জে চেয়ারম্যান পদে জাপা মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ রিজুকে সমর্থন দেওয়ার অভিযোগে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মীর শাহে আলমকে বহিষ্কার করা হয়।
বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন রবিবার (৩ মার্চ) রাতে জানান, দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় ২৭ জনকে চিহ্নিত করে তালিকা মহাসচিবকে পাঠানো হয়েছিল। তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়।

আরও পড়ুন: সিলেটে বিএনপির ৩২ নেতাকর্মী বহিষ্কার


/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম