রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন

আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ মার্চ ২০১৯, ২২:৩৬আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২৩:৫১





সিরাজগঞ্জ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে আওয়ামী লীগের প্রার্থী ইমরুল হোসেন তালুকদার ও বিদ্রোহী প্রার্থী শোভন সরকারের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। রবিবার (৩ মার্চ) বিকালে রায়গঞ্জ উপজেলা সদরের বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বালিকা উচ্চ বিদ্যালয়ে বিকাল সোয়া ৪টার দিকে আওয়ামী লীগের প্রার্থী ইমরুল হোসেন তালুকদারের নির্বাচনি সভা করছিলেন। এ সময় উপজেলা ছাত্রলীগ সভাপতি ও বিদ্রোহী প্রার্থী শোভন সরকার তার বড় ভাই সুমন সরকারসহ কর্মীসমর্থকদের নিয়ে ওই সভায় হামলা চালায়। পাল্টাপারল্টি সংঘর্ষ বাধলে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। রায়গঞ্জ থানা পুলিশ ৯ রাউন্ট টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে ১১ জনকে আটক করেছে পুলিশ।

এ ঘটনায় আওয়ামী লীগের প্রার্থী ইমরুল হোসেন তালুকদার রায়গঞ্জ থানায় দায়ীদের বিরুদ্ধে মামলার প্রস্ততি নিচ্ছেন। অন্যদিকে, ঘটনার পর থেকে বিদ্রোহী প্রার্থী শোভন সরকার ও তার কর্মীসমর্থকদের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

আওয়ামী লীগের প্রার্থী ইমরুল হোসেন তালুকদার বলেন, আমার নির্বাচনি প্রচারণা ও কর্মী সভায় শোভন সরকার ও তার দু’সহোদর সুমন সরকার ও সুজন সরকারের নেতৃত্বে ৫০-৬০ জন দেশীয় ও আগ্নেয় অস্ত্র হাতে নিয়ে হামলা চালায়। এ সময় উভয় পক্ষের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সেখানে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তফা কামাল খান, অ্যাডভোকেট বিমল কুমার দাস ও পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিনসহ অন্য জেলা নেতারা উপস্থিত ছিলেন। তাদের ব্যবহৃত গাড়ি ভাঙচুর করা হয়েছে।

সভায় উপস্থিত রায়গঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাদি আলমাজি জিন্নাহ ও সাধারণ সম্পাদক শরিফুল আলম বলেন, বিষয়টি ন্যাক্কারজনক।

রায়গঞ্জ থানার ওসি পঞ্চনন্দ সরকার বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বেশ কয়েক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করেছে। ১১ জনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী