চাঁপাইনবাবগঞ্জে সাত হাজার বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৪ মার্চ ২০১৯, ১৪:৪৯আপডেট : ০৪ মার্চ ২০১৯, ১৭:৫০

ফেনসিডিলসহ আটক মাদক ব্যবসাহী চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মাসিদুলকে (৩৪) গ্রেফতার করেছে র‌্যাব-৫। সোমবার ভোররাত সাড়ে ৩টার দিকে গোমস্তাপুর উপজেলার নিমতলা কাঠাল মাদ্রাসা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় বেশ কিছু প্লাস্টিকের বস্তা থেকে সাত হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

আটক মাদক ব্যবসায়ী মাসিদুল জেলার শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের রসুনচক গ্রামের মৃত রজবুল আলীর ছেলে।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার সাঈদ মোহাম্মদ আব্দুল্লাহ আল মুরাদ বেলা সাড়ে ১১টার দিকে গণমাধ্যমের সামনে প্রেসব্রিফিংয়ে জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল সোমবার রাতে উপজেলার নিমতলা থেকে রহনপুরগামী পাকা রাস্তার ওপর কৌশলে অবস্থান নেয়। রাত সাড়ে ৩টার দিকে মাসিদুল ক্যারেট ভর্তি একটি ট্রলি নিয়ে ওই পথ দিয়ে আসার সময় তাকে থামতে বলে র‌্যাব। এ সময় ট্রলি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হয়। পরে ট্রলিটি তল্লাশি করে সাত হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, ‘এ ঘটনায় গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।’
র‌্যাব আরও জানায়, মাসিদুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গত ২১ জানুয়ারি ২০১৯ তারিখে রাজশাহীর গোদাগাড়ি থানার ডাইনপাড়া ধানেরহাট এলাকা থেকে দেড় হাজার বোতল ফেনসিডিল ভর্তি নসিমনসহ তাকে হাতেনাতে গ্রেফতার করেছে র‌্যাব। এ ঘটনায় গোদাগাড়ি থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে জামিনে ছাড়া পেয়ে সে আবারও ফেনসিডিল ব্যবসা শুরু করে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী