নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়: ইসি রফিকুল

রাজশাহী প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ২০:২৮আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২০:৩৫

বক্তব্য রাখছেন ইসি রফিকুল (ছবি– প্রতিনিধি)

উপজেলা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. রফিকুল ইসলাম। তিনি বলেছেন, ‘নির্বাচনে কোনও রকম অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। আইনের বাইরে কোনও কিছু বরদাস্ত করা হবে না। কোনও প্রকার চাপের মুখে নতি স্বীকার করা যাবে না। নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে খেয়াল রেখে নিজ দায়িত্ব পালন করতে হবে।’

মঙ্গলবার (৫ মার্চ) বিকালে রাজশাহীর চারঘাটে উপজেলা নির্বাচন কমিশনের উদ্যোগে আয়োজিত ভোটগ্রহণ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রফিকুল ইসলাম বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে যাতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকে, সেদিকে আইন প্রয়োগকারী সংস্থাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। যেখানেই আইন-শৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা হবে, সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে।’

চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন–  জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের, পুলিশ সুপার শহিদুল্লাহ, আঞ্চলিক নির্বাচন কমিশনার ফরিদুল ইসলাম, সিনিয়র নির্বাচন কমিশনার সাইফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা সাদিয়া নুরিয়া, উপজেলা নির্বাচন কর্মকর্তা রবিউল ইসলাম, মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা নজরুল ইসলাম প্রমুখ।

কর্মশালায় ৫২ জন প্রিজাইডিং অফিসার, ৪০৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ৮১৬ জন পোলিং অফিসার ও অতিরিক্ত ৪০ জন পোলিং অফিসার প্রশিক্ষণ গ্রহণ করেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক