পাবনার তুলার ‍গুদামের আগুন নিয়ন্ত্রণে

পাবনা প্রতিনিধি
০৭ মার্চ ২০১৯, ১৯:১৯আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১৯:১৯

পাবনার তুলার ‍গুদামের আগুন নিয়ন্ত্রণে পাবনা পৌর এলাকার আরিফপুরে তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দমকল বাহিনীর চারটি ইউনিট এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা তিনটার দিকে আরিফপুর গোরস্থান এলাকার তুলার গুদামে আগুন লাগে।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, তুলার গুদামে লাগা আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এসময় আশেপাশের বাড়ির লোকজন আতঙ্কিত হয়ে বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ে।

প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টায় ব্যার্থ হলে পাবনা দমকল বাহিনীকে খবর দেওয়া হয়। পরে দমকল বাহিনীর চারটি ইউনিটের কর্মীরা এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে গুদামে থাকা বেশিরভাগ তুলা পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন দমকল বাহিনীর কর্মীরা।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক