চাঁপাইনবাবগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ০৩:৩৯আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৩:৩৯

চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোস্তাক। শুক্রবার (১৫ মার্চ) ভোরে তাকে গ্রেফতার করা হয়। মোস্তাক সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইদুলমাঝির টোলা গ্রামের বাসিন্দা।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জিয়া জানান, ‘বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের ইদুলমাঝির টোলা গ্রামের আবুলের লেবুর বাগানে একই গ্রামের ছয় বছরের এক শিশুকে ডেকে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় মোস্তাক। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিশুটির মা লাইলী বেগম বাদী হয়ে সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে একই এলাকা থেকে মোস্তাককে গ্রেফতার করে।
মামলার তদন্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোস্তাক ধর্ষণের কথা স্বীকার করেছে। শিশুটির ডাক্তারি পরীক্ষাতেও ধর্ষণের আলামত পাওয়া গেছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের