রাণীনগরে জমে উঠেছে ভোট যুদ্ধ, ত্রিমুখি লড়াই

নওগাঁ প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ১০:১৩আপডেট : ১৬ মার্চ ২০১৯, ১০:১৩

নওগাঁ

আগামী ১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে রাণীনগর উপজেলা পরিষদ নির্বাচন। এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়ছেন আওয়ামী লীগের তিন প্রার্থী। দলীয় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আনোয়ারা হোসেন।

অপরদিকে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য রেজাউল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক নেতা আনোয়ার হোসেন হেলাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাই ভোটের মাঠে দুই আনোয়ারের যুদ্ধ জমে উঠলেও ভোটের লড়াই হবে ত্রিমুখি। এমনটাই মনে করছেন সাধারণ ভোটাররা।

আওয়ামী লীগ মনোনিত প্রার্থী আনোয়ার হোসেন বলেন,‘ছাত্রজীবন থেকেই  আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। জনগণ ও উপজেলা আওয়ামী লীগ নেতাদের চাওয়ার ভিত্তিতে এবং দল আমার সব কিছু যাচাই-বাছাই করে উন্নয়নের প্রতীক আমার হাতে দিয়েছেন। আশা রাখি উপজেলাবাসী আগামী ১৮ মার্চ উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে বিজয়ী করবেন। কারণ উপজেলাবাসী একজন ক্লিন ইমেজের মানুষকে চেয়ারম্যান পদে দেখতে চান। আমি চেয়ারম্যান নির্বাচিত হলে জনগণকে সঙ্গে নিয়ে এই উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবো।

স্বতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বলেন,‘দলের দুঃসময়ে আমার পরিবারই আওয়ামী লীগকে জিইয়ে রেখেছিল। এই দলের জন্য আমার এক ভাই সর্বহারাদের হাতে নিহত হয়েছে। আমি দীর্ঘদিন ধরে এই উপজেলাবাসীর সেবা করেছি। উপজেলাবাসীর চাওয়ার ভিত্তিতেই আমি আবার চেয়ারম্যান পদে ভোটের মাঠে নেমেছি। জনগণের ব্যাপক সাড়া পেয়েছি। আমি আশাবাদী উপজেলাবাসী আমাকে পুনরায় ভোট দিয়ে জয়যুক্ত করবে। যাতে তাদের জীবনমান উন্নয়নে কাজ করতে পারি।

স্বতন্ত্রী প্রার্থী রেজাউল ইসলাম বলেন,‘আমি বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে কাজ করে আসছি। শুধু আমিই নয় আমার পুরো পরিবারই এই রাজনীতির সঙ্গে জড়িত। আমি গত সংসদ নির্বাচনে দলের মনোনয়ন চেয়েছিলাম কিন্তু দল আমাকে যোগ্য মনে করেনি। এবার উপজেলা পরিষদ নির্বাচনেও দল আমাকে মনোনিত না করায় জনগণের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছি। ভোট যদি সুষ্ঠু ও নিরপেক্ষ হয় জনগণ যোগ্য প্রার্থী হিসেবে আমাকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন।

উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বারী মোল্লা বলেন, উপজেলা আওয়ামী লীগ নৌকার পক্ষে। আর কে  কে নির্বাচন করছে বা করছে না তা আমাদের দেখার বিষয় নয়। এতে নৌকার কোনও ক্ষতি হবে না। উপজেলাবাসী অবশ্যই উন্নয়নের প্রতীক নৌকা মার্কায় ভোট দিবে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম