রাবির প্রধান ফটক থেকে শিক্ষার্থীর ব্যাগ ছিনতাই

রাবি প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ০৮:৫১আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৮:৫১




রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ফের ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রবিবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মতিহার থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। ছিনতাইয়ের শিকার ববিতা রানী মাহতো বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

ভুক্তভোগী শিক্ষার্থী জানান, তিনি ও তার বান্ধবী বিনোদপুর থেকে রিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পৌঁছাতেই পেছনে থেকে মোটরসাইকেলে আরোহী তিন যুবক তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত কাজলার দিকে চলে যায়। তবে অন্ধাকার থাকায় তাদের কাউকে চিনতে পারেননি।

ভুক্তভোগীরা বলেন, আমার ব্যাগের মধ্যে আইডি কার্ড, প্রয়োজনীয় কাগজপত্রসহ প্রায় ১৮০০ টাকা এবং একটি স্মার্টফোন ছিল।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ছিনতাইয়ের ঘটনা শুনেছি। তাদেরকে থানায় জিডি করতে বলেছি।

মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল কাদের বলেন, এই ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগী থানায় একটি জিডি করা হয়েছে। জিডি নম্বর ৬৭৮।

/টিটি/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম