পাবনায় শিশু হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
১৯ মার্চ ২০১৯, ১৭:৩৮আপডেট : ১৯ মার্চ ২০১৯, ১৭:৫৫

যাবজ্জীবন

পাবনার সুজানগর উপজেলার খয়রান গ্রামে শিশু ইলিয়াছ (১৩) হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সালমা খাতুন এই রায় দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১৫/৭/২০০৭ তারিখে জেলার সুজানগর উপজেলার খয়রান গ্রামের হামিদুল হকের ছেলে ইলিয়াছকে তাদের বাড়ির রাখাল টিভি দেখার কথা বলে অন্য জায়গায় নিয়ে যায়। এরপর থেকে ইলিয়াছ নিখোঁজ ছিল। তাকে না পেয়ে তার বাবা হামিদুর রহমান থানায় অভিযোগ দায়ের করে। নিখোঁজের দুইদিন পর বাড়ির পাশের একটি বিলের মধ্য থেকে স্থানীয়দের সহায়তা পুলিশ ইলিয়াছের গলাকাটা লাশ উদ্ধার করে। এ ঘটনায় একই এলাকার মাবুদ আলী, আলহাজ হোসেন ও সাইদুল ইসলামকে আসামি করে মামলা করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক তদন্ত শেষে ২৩/১০/২০০৭ ইং তারিখে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বিচারক তিনজনের মধ্যে দুইজনের উপস্থিতিতে এই রায় দেন। অন্য আসামি মাবুদ আলী পলাতক রয়েছে।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন এপিপি জাহিদ রানা ও আইনজীবী শাহজাহান আলী মণ্ডল এবং আসামি পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী গোলাম হাসনায়েন।      

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম