রাজশাহীতে ৮ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার চার

রাজশাহী প্রতিনিধি
২০ মার্চ ২০১৯, ১৭:০১আপডেট : ২০ মার্চ ২০১৯, ১৭:০১

৮ লাখ টাকার জাল নোটসহ আটক চার

রাজশাহীতে ৮ লাখ টাকার জাল নোটসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ১০ হাজার টাকায় ১ লাখ টাকা সমপরিমাণ জাল নোট বিক্রি করতো বলে তারা পুলিশের কাছে স্বীকার করেছে। যার অধিকাংশই মাদক কেনাবেচার কাজে ব্যবহার করা হতো। বুধবার বেলা ১১টার দিকে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন,রাজশাহীর কাটাখালী পৌরসভার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকার সামাউন আলীর ছেলে জনি হাসান (২৪), মাসুদ রানার ছেলে জনি আলী (২৬), পবার হরিয়ান পশ্চিমপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুমন রানা (২৭) ও গোদাগাড়ীর ফুলবাড়ী এলাকার নুরুল ইসলামের ছেলে ইনসান মিয়া (২২)।

রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার আবু আহাম্মদ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে ডিবি জানতে পারে কাটাখালীর দেওয়ানপাড়া এলাকায় একটি চক্র জাল টাকা কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে সুমনের বাড়ির নীচতলার একটি কক্ষে অভিযান চালিয়ে জাল টাকা তৈরি সরঞ্জাম উদ্ধার করা হয়। এসময় একটি ল্যাপটপ, একটি প্রিন্টার ও জাল টাকা তৈরি কাজ উদ্ধার করে পুলিশ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম