পাবনায় অপু হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন

পাবনা প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৮:১২আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৮:১২

কারাদণ্ড

পাবনার কাকঁড়কাটা গ্রামের মাজহারুল ইসলাম অপু হত্যা মামলায় চারজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও দুই হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাবনার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. নাসিরুল হক বুধবার দুপুরে এই রায় দেন।

সাজাপ্রাপ্তরা হলো,পাবনা সদর উপজেলার পারমালঞ্চি গ্রামের কোমদ আলীর ছেলে আব্দুর রউফ,আব্দুর রাজ্জাকের ছেলে বাবু ও কাকঁরকাটা গ্রামের সোবহান প্রামাণিকের ছেলে আব্দুস সালাম ও ইদ্রিস প্রামাণিকের ছেলে মিন্টু।

আদালত সূত্রে জানা যায়, ২০০৪ সালের ১৯ ডিসেম্বর আসামিরা সশস্ত্র অবস্থায় আবু বকর মিয়ার বাড়িতে হামলা চালায় এবং তার ছেলে মাজহারুল ইসলাম অপুকে কুপিয়ে হত্যা করে। ওই দিনই নিহতের বাবা আবু বকর মিয়া বাদী হয়ে পাবনা সদর থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় দুই তদন্তকারী কর্মকর্তা এসআই আনোয়ার হোসেন ও এসআই ফরিদুজ্জামান দীর্ঘ তদন্ত শেষে চারজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ শুনানি শেষে বুধবার দুপুরে বিচারক আসামি রউফ, বাবু, সালাম ও মিন্টুকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দুই হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন। মামলার সাত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের বেকুসুর খালাস দেওয়া হয়। সাজাপ্রাপ্তরা সবাই হাজতবাস করছেন।

মামলায় সরকারের আইনজীবী ছিলেন খন্দকার আব্দুর রকিব ও আসামি পক্ষের আইনজীবী ছিলেন কেএম শামসুল হুদা এবং শহিদুল আলম বিশ্বাস রঞ্জু।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম