দেড় হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৯, ১৮:২৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৯, ১৯:১৬

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ায় র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করেছে। মঙ্গলবার (২ এপ্রিল) রাতে শেরপুর উপজেলার গাড়িদহ দড়িপাড়া গ্রামে একটি ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছে ১৭ হাজার টাকাও পাওয়া যায়। র‌্যাবের এসআই শাহজাহান সিরাজ বুধবার (৩ এপ্রিল) দুপুরে তাদের বিরুদ্ধে শেরপুর থানায় মামলা করেছেন। শেরপুর থানার ওসি হুমায়ুন কবীর মামলার সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক ব্যবসায়ীরা হলো—বগুড়ার শেরপুরের উলিপুরপাড়ার মনসুর রহমানের ছেলে হারুন-অর-রশিদ (২৫) ও একই উপজেলার উত্তর সাহাপাড়ার বনিছ শেখের ছেলে আমিনুল ইসলাম আম্বু (৩২)।

বুধবার দুপুরে প্রেস বিফ্রিংয়ে র‌্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর এসএম মোর্শেদ হাসান জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপনে খবর পেয়ে, শেরপুর উপজেলার গাড়িদহ দড়িপাড়ায় বাবলু ফিলিং স্টেশনের সামনে থেকে দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৭ হাজার টাকাসহ দুজনকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বগুড়া জেলার বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছিল। আসামিদের শেরপুর থানায় সোপর্দ ও তাদের বিরুদ্ধে ওই থানায় মামলা হয়েছে।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান