রাজশাহী ওষুধের দোকান কর্মচারীকে আটকের প্রতিবাদে ধর্মঘট পালন

রাজশাহী প্রতিনিধি
০৭ এপ্রিল ২০১৯, ১৭:৩৪আপডেট : ০৭ এপ্রিল ২০১৯, ১৭:৩৯

রাজশাহী

রাজশাহী নগরীর জিরো পয়েন্টের স্টার মেডিক্যাল হল ওষুধের দোকান কর্মচারীকে আটকের প্রতিবাদে সব ওষুধের দোকান সাময়িকভাবে বন্ধ করে ধর্মঘট পালন করেছে ব্যবসায়ীরা।

জানা গেছে, রবিবার সকালে যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে কর্মচারিকে আটকের প্রতিবাদে রাজশাহী নগরীর লক্ষীপুর ও সাহেববাজার এলাকার সব ওষুধের দোকান বেলা ১১টার দিকে বন্ধ করে দেওয়া হয়। পরে আটক স্টার মেডিক্যাল হল ওষুধের দোকান কর্মচারি শাহিনকে ছেড়ে দেওয়া হয় দুপুর ১টা ৩০ মিনিটে আবার দোকান খোলা হয়। দোকান বন্ধ থাকায় সাময়িক ভোগান্তির মুখোমুখি হতে হয় রোগী ও তাদের অভিভাবকদের।

এ ব্যাপারে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম জানান,‘যৌন উত্তেজক ওষুধ বিক্রির অভিযোগে কর্মচারি শাহিনকে বোয়ালিয়া থানা হেফাজতে নিয়ে আসা হয়। এর জন্য দোকান বন্ধ করে দেয় তারা। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের