সিরাজগঞ্জে বঙ্গমাতা হাসপাতালের এনালাইজার মেশিন বিকল, বিপাকে রোগীরা

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ এপ্রিল ২০১৯, ১৯:০১আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৯:২৪

 

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল সিরাজগঞ্জের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের অটো এনালাইজার মেশিনটি গত প্রায় আড়াই মাস ধরে অচল হয়ে পড়ে আছে। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে আসা রোগীরা বাধ্য হয়ে গুরত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা বাইরে থেকে বেশি দামে করাচ্ছেন। তারা দ্রুত এ সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন।

সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, গত ২৭ জানুয়ারি থেকে অটো এনালাইজার মেশিনটি অচল হয়ে পড়ে আছে। যে কারণে রোগীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষা বাইরে থেকে করাতে হচ্ছে। অন্যদিকে হাসপাতাল সংলগ্ন শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট পরীক্ষা কেন্দ্রে দুটি অত্যাধুনিক অটো এনালাইজারসহ যন্ত্রপাতি থাকলেও দক্ষ মেডিক্যাল টেকনোলজিস্ট না থাকায় এর থেকে সেবা পাচ্ছেন না রোগীরা।

হাসপাতালের পরীক্ষাকেন্দ্রের ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, এনালাইজার মেশিন বিকল হয়ে পড়ার খবর কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বিষয়টি নিয়ে বার বার তাগাদা দেওয়া হলেও কোনও ফল আসেনি, গত আড়াই মাসেও মেশিনটি মেরামত বা রিপ্লেস হয়নি।

এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের তত্বাবধায়ক ডা. রমেশ চন্দ্র সাহা বলেন, অধিদফতরে বিষয়টি জানানো হয়েছে। শুনেছি নতুন মেশিন বরাদ্দ দেওয়া হয়েছে। কিন্তু নতুন মেশিন এখনও সিরাজগঞ্জ এসে পৌঁছেনি।

এদিকে হাসপাতাল সংলগ্ন শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজের বায়োকেমিস্ট পরীক্ষা কেন্দ্রে দুটি অত্যাধুনিক অটো এনালাইজারসহ অন্য যন্ত্রপাতি থাকলেও সেখানে কোনও সার্টিফায়েড মেডিক্যাল টেকনোলজিস্ট নেই। যে কারণে সুযোগ থাকার পরেও ল্যাবটি থেকে কোনও সেবা পাচ্ছেন না সাধারণ রোগীরা। বিভিন্ন সময় ল্যাবটিতে রোগীদের বিভিন্ন পরীক্ষা করা হলেও তার মান নিয়েও প্রশ্ন রয়েছে।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. মো. রফিকুল ইসলাম বলেন, জনবল না থাকায় আউটসোর্সিংয়ের মাধ্যমে কোনোভাবে কাজ চালানো হচ্ছে। দক্ষ লোক নিয়োগ দিয়ে সেবা দেওয়ার চেষ্টা চলছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম