৮ কোটি টাকা ঋণ নিয়ে উধাও ছাত্রদল নেতা

পাবনা প্রতিনিধি
১২ এপ্রিল ২০১৯, ১৭:০৩আপডেট : ১৩ এপ্রিল ২০১৯, ০৯:০৫

ইমরুল কায়েস সুমন পাবনার ঈশ্বরদী উপজেলা ছাত্রদল সভাপতি ইমরুল কায়েস সুমন ৮ কোটি ১২ লাখ টাকা ঋণ নিয়ে নিয়ে উধাও হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বৃহস্পতিবার (১১ এপ্রিল) তার বিরুদ্ধে সাউথইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।

ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী বলেন, সাউথইস্ট ব্যাংকের ঈশ্বরদী শাখার ম্যানেজার মামলা করেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

সাউথইস্ট ব্যাংক সূত্রে জানা গেছে, ইমরুল কায়েস সুমন বিকাশ লিমিটেড ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড ঈশ্বরদীর পরিবেশক। এছাড়াও একটি করাতকলসহ অন্যান্য ব্যবসা রয়েছে তার। এর আগে বিকাশ ও ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের ব্যবসা, গৃহ ঋণ লোন, করাতকলসহ বিভিন্ন ব্যবসার অজুহাতে সাউথইস্ট ব্যাংক থেকে আনুমানিক সাড়ে ৫ কোটি টাকা লোন নেন সুমন। বৃহস্পতিবার দুপুরে তিনি সাউথইস্ট ব্যাংক থেকে ঋণ (সিসি লোন) ২ কোটি ২৩ লাখ টাকা তোলেন। এতে তার ঋণের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮ কোটি ১২ লাখ টাকা। এরপর থেকে সুমন উধাও।

সাউথইস্ট ব্যাংক ঈশ্বরদী শাখার ম্যানেজার মোস্তাক আহমেদ বলেন, ‘গ্রাহকের (সুমন) উধাও হওয়ার বিষয়টি জানার পর আমরা সরেজমিন পরিদর্শন করেছি। ঘটনার সত্যতা পাওয়া গেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে থানায় নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি।’

এ বিষয়ে সুমনের ছোট ভাই শাওনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে মন্তব্যে করতে রাজি হননি।

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম