সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে অপরাধ কমবে: ইসি সচিব

রাজশাহী প্রতিনিধি
২৩ এপ্রিল ২০১৯, ১৯:১৫আপডেট : ২৩ এপ্রিল ২০১৯, ১৯:২৮

বক্তব্য রাখছেন হেলালুদ্দীন আহমদ (ছবি– প্রতিনিধি)

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, ‘এখন দেশের ১০০টির মতো প্রতিষ্ঠান থেকে সেবা নিতে জাতীয় পরিচয়পত্র লাগছে। আগামীতে এর আওতা আরও বৃদ্ধি পাবে। জাতীয় পরিচয়পত্রের সঙ্গে শুধু ভোটদানের বিষয়টি জড়িত নয়। নাগরিক নানা সেবা এবং সুযোগ-সুবিধাও জড়িত। তাই জাতীয় পরিচয়পত্র সবার প্রয়োজন। সবাই জাতীয় পরিচয়পত্রের আওতায় এলে দেশে দুর্নীতি ও অপরাধ কমে আসবে।’

মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরে রাজশাহী অঞ্চলের ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী কলেজ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ফরম পূরণ করে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করেন ইসি সচিব।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেন, ‘এবছরই তৃতীয় লিঙ্গ হিসেবে হিজড়াদের জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। হিজড়াদের জন্য আলাদা ভোটার তালিকা করা হবে। এরপরই তাদের তৃতীয় লিঙ্গ হিসেবে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে।’

রাজশাহী আঞ্চলিক নির্বাচন অফিস আয়োজিত এ অনুষ্ঠানে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ আরও বলেন, ‘২০০৮ সালের আগে দেশে ত্রুটিপূর্ণ ভোটার তালিকা ছিল। ২০০৬ সালে দেশে প্রায় এক কোটি ৩০ লাখ ভুয়া ভোটার ছিল। এক রিট পিটিশনের প্রেক্ষিতে তত্ত্বাবধায়ক সরকারের আমলে তালিকা সংশোধন করা হয়। ভোটার তালিকা সংশোধনের পর ২০০৮ সালে নির্বাচন অনুষ্ঠিত হয়।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার নূর-উর-রহমান। বিশেষ অতিথি ছিলেন  জেলা প্রশাসক এসএম আবদুল কাদের, রাজশাহী সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শাওগাতুল আলম, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম