এইচএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
২৮ এপ্রিল ২০১৯, ১০:৪৫আপডেট : ২৮ এপ্রিল ২০১৯, ১০:৫১

বগুড়া বগুড়ার শাজাহানপুরে পরীক্ষা দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে নাজিউর রহমান নাহিদ (১৯) নামে উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার দুরুলিয়া এলাকায় একটি পোলট্রি ফার্মের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রবিউল ইসলাম নামে এক যুবককে আটক করেছে।

নিহত নাহিদ শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের নারিল্যা গ্রামের মতিউর রহমানের ছেলে। তিনি বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন এবং এবার ডেমাজানি সরকারি কমরউদ্দিন ইসলামিয়া কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিলেন।

শাজাহানপুর থানার এসআই আবদুল কুদ্দুস ও অন্যরা জানান, শনিবার দুপুরে পরীক্ষা শেষে সহপাঠী জাহিরুল ইসলাম তোহাকে মোটরবাইকে নিয়ে বাড়ি ফিরছিলেন নাহিদ। বেলা দেড়টার দিকে তারা উপজেলার দুরুলিয়া এলাকায় ইউনিব্রাদার্স পোলট্রি ফার্মের কাছে পৌঁছালে দু’জন দুর্বৃত্ত তাদের গতিরোধ করে। এক পর্যায়ে দুর্বৃত্তরা নাহিদের কোমরের বাম পাশে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ছিলিমপুর (মেডিকেল) ফাঁড়ির এসআই আবদুল আজিজ মণ্ডল জানান, রক্তাক্ত নাহিদকে দুপুর সোয়া ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর আড়াইটার দিকে অপারেশন থিয়েটারে নিলে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, কয়েকদিন আগে এক দুর্বৃত্ত মোবাইল ফোনে নাহিদকে হুমকি দিয়েছিল। এ ব্যাপারে তার বাবা মতিউর রহমান খোট্টাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আবদুল্লাহ আল ফারুকের কাছে বিচার দিয়েছিলেন। বিচার হওয়ার আগেই দুর্বৃত্তরা নাহিদকে হত্যা করলো।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মোস্তাইল পূর্বপাড়ার ইসমাইল হোসেনের ছেলে রবিউল ইসলামকে আটক করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে হত্যাকাণ্ডের কারণ বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম