রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
০২ মে ২০১৯, ২০:০২আপডেট : ০২ মে ২০১৯, ২০:১১

রাজশাহী

রাজশাহীতে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। বুধবার (১ মে) দিনগত রাতে পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিং ও বৃহস্পতিবার  দুপুরে নগরীর বর্ণালীর মোড় রেলক্রসিংয়ে এ দুই ঘটনা ঘটে।

রাজশাহী রেলওয়ে পুলিশ (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশে একটি মেইল ট্রেন ছেড়ে যায়। ট্রেনটি নগরীর বর্ণালীর মোড় রেলক্রসিং পার হওয়ার সময় আশিক (২০) নামের এক অটোরিকশার চালক কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নগরীর মহিষবাথান এলাকায় লাল চাঁদের ছেলে।

এর আগে বুধবার দিনগত রাতে সাড়ে ১২টার দিকে রাজশাহীর পুঠিয়া উপজেলার বেলপুকুর রেলক্রসিংয়ের অদূরে ট্রেনে কাটা পড়ে শাকিব (১৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়।

নগরীর রাজপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) সেতু পারভীন জানান, বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে বেলপুকুর রেলক্রসিংয়ের অদূরে ট্রেনে কাটা পড়েন শাকিব। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাজপাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম