পবা উপজেলার তফসিল ঘোষণা, ভোট ১৮ জুন

রাজশাহী প্রতিনিধি
১৩ মে ২০১৯, ০১:৩৮আপডেট : ১৩ মে ২০১৯, ০১:৪০

উপজেলা পরিষদ নির্বাচন

রাজশাহীর পবা উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। উপজেলা নির্বাচনের পঞ্চম ধাপে ১৬ উপজেলার সঙ্গে পবা উপজেলারও ভোটগ্রহণ হবে আগামী ১৮ জুন। রবিবার (১২ মে) পবা উপজেলার তফসিল ঘোষণা করা হয়।

এ ব্যাপারে পবা উপজেলা নির্বাচন কর্মকর্তা মিরদাহ মোসাম্মদ শাহনাজ বেগম বলেন, ‘ঘোষিত তফসিল অনুযায়ী নির্বাচনে চেয়ারম্যান, ভাইস-চেয়ারম্যান ও নারীদের জন্য সংরক্ষিত ভাইস-চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ২১ মে। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২৩ মে এবং প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। ভোট হবে ১৮ জুন।’

সম্প্রতি সীমানা জটিলতার অভিযোগ এনে রিট করা হলে পবার নির্বাচনে বিলম্ব হয়। এতে রিটকারীকে একলাখ টাকা জরিমানা করেন হাইকোর্ট। একইসঙ্গে হাইকোর্ট এই রিটের ওপর জারি করা রুল খারিজ করে দেন। এ ছাড়া, ওই নির্বাচনের ওপর দেওয়া স্থগিতাদেশও তুলে নেওয়া হয়। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি