সারিয়াকান্দির চরে ভুট্টার বাম্পার ফলনে চাষিরা খুশি

বগুড়া প্রতিনিধি
১৩ মে ২০১৯, ০৯:২৭আপডেট : ১৩ মে ২০১৯, ০৯:৪১

ভুট্টা ওঠাচ্ছেন চাষিরা বগুড়ার সারিয়াকান্দিতে চরাঞ্চলে চলতি মৌসুমে ভুট্টার বাম্পার ফলন হয়েছে। দাম ভালো পাওয়ায় চাষিরাও খুশি রয়েছেন। ভুট্টা কেনাবেচায় হাট-বাজারগুলো সরগরম হয়ে উঠেছে।

স্থানীয় চাষিরা জানান, সারিয়াকান্দি উপজেলার যমুনা ও বাঙালি নদীর চরে অনেক জমি বছরের পর বছর পতিত থাকে। এসব পতিত জমিতে তেমন কোনও ফসল চাষ করা যায় না। তবে ওইসব জমিতে ভুট্টা চাষের উজ্জ্বল সম্ভবনা থাকায় চলতি মৌসুমে তারা (চাষি) চাষাবাদে আগ্রহী হয়ে পড়েন।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, পূর্ব বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় চলতি মৌসুমে দুই হাজার ৫১৫ হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরে বীজ বপনের পর দিকে ভুট্টা ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূল ছিল। প্রতিটি গাছে ১৫/২০টি করে ভুট্টার কলা ধরে। চাষীরা গড়ে প্রতি মণ (৪০ কেজি) ভুট্টা ৬০০ টাকায় বিক্রি করেন। চরের কোনও কোনও চাষি এককভাবে ১৫-২০ বিঘা পর্যন্ত জমিতে ভুটা চাষ করেন।

কৃষি বিভাগের কর্মকর্তারা আরও জানান, এবার প্রতি হেক্টর (সাড়ে সাত বিঘা) জমিতে গড়ে ৯ মেট্রিকটন ভুট্টার ফলন হয়েছে। বিপণন করতে পুরুষ শ্রমিকদের পাশাপাশি বিপুল সংখ্যক নারী শ্রমিক দিনরাত কাজ করছেন। নারীরা দক্ষ হয়ে উঠায় এ কাজে তাদের কদর বাড়ছে।

উপজেলার শিমুলতাইড় চরের কৃষক মকবুল হোসেন জানান, তিনি এবার প্রায় তিন বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন। ওই জমি হতে প্রায় দুই লাখ টাকার ভুট্টা বিক্রি করেছেন।

চরদলিকা চরের মাহফুজার রহমান ডাবলু জানান, তিনি এ বছর ৯ বিঘা জমিতে ভুট্টা চাষ করেছিলেন। প্রতি বিঘায় ভুট্টা চাষ ও কাটা মাড়াইয়ে মোট খরচ হয়েছে পাঁচ থেকে ছয় হাজার টাকা। প্রতি বিঘা জমি থেকে ভুট্টা পাওয়া যাচ্ছে ৩৫-৪০ মণ পর্যন্ত। বাজারে প্রতি মণ ভুট্টা ৬০০-৬৫০ টাকা দরে বিক্রয় হয়ে থাকে। গত কয়েক বছরের তুলনায় এবার ভুট্টার বাম্পার ফলন হয়েছে। একিইসঙ্গে বাজারে দাম ও চাহিদা বেশি থাকায় এবার চাষিরা লাভবান হচ্ছেন।

সারিয়াকান্দি উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা আব্দুল হালিম বলেন, ‘আমাদের পরামর্শ, ভুট্টা চাষিদের যাবতীয় কারিগরি সহযোগিতা এবং আবহাওয়া অনুকূলে থাকায় চরের চাষিদের মুখে হাসি দেখা দিয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম