অপরিপক্ক আম পাড়ায় ছয়জনের কারাদণ্ড

রাজশাহী প্রতিনিধি
১৪ মে ২০১৯, ০৬:৩২আপডেট : ১৪ মে ২০১৯, ০৬:৩৭

কারাদণ্ড প্রাপ্ত ছয়জন রাজশাহীর পুঠিয়া উপজেলায় সরকারি নিদের্শনা অমান্য করে অপরিপক্ক আম পাড়ায়ঢ ছয়জনকে পাঁচদিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সেইসঙ্গে ৩০ মণ লক্ষণভোগ জাতের আম জব্দ করা হয়েছে।

পুঠিয়া থানার ডিউটি অফিসার এএসআই নীলকণ্ঠ বলেন, ‘সোমবার দুপুরে সরিষাবাড়ি এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওলিউজ্জামান। এ সময় ৭০ ক্যারেটে অপরিপক্ক প্রায় ৩০ মণ লক্ষণভোগ আম জব্দ করা হয়। অপরিপক্ক আম প্রক্রিয়াকরণে নিয়োজিত ছয়জনকে বাংলাদেশ দণ্ডবিধি এর ১৮৬০ ধারা মোতাবেক পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বিকালে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।’

এর আগের দিন রবিবার রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদের জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী সব ধরনের গুটি আম ১৫ মে, গোপালভোগ ২০ মে, রাণী পছন্দ ২৫ মে, খিরসাপাত ও হিমসাগর ২৮ মে, লক্ষ্মণভোগ ও লখনা ২৫ মে, ল্যাংড়া ৬ জুন, আমরুপালি ১৬ জুন, ফজলি ও সুরমা ফজলি ১৬ জুন এবং আশ্বিনা আম ১ জুলাই থেকে পাড়া যাবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক