ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৪ মে ২০১৯, ০৭:১৬আপডেট : ১৪ মে ২০১৯, ০৭:২৫

বিদ্যুৎস্পৃষ্ট বগুড়ার ধুনট উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মুনতাসির বিল্লাহ নামে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৩ মে) বিকালে গোসাইবাড়ী ইউনিয়নের জোড়খালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মুনতাসির জোড়খালী গ্রামের সাব্বির হোসেনের ছেলে। সে গোসাইবাড়ী প্রতিভা মডেল অ্যাকাডেমির কেজি শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, সোমবার বাড়ির বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে ঘরের টিনের বেড়ার সঙ্গে আটকে যায়। এতে টিনের বেড়াটি বিদ্যুতায়িত হয়। পরিবারের কেউ এটা টের পান না। বেলা ৩টার দিকে শিশুটি টেলিভিশন দেখছিল। একপর্যায়ে বিদ্যুতায়িত টিনের বেড়া স্পর্শ করলে সে বিদ্যুৎপৃষ্ট হয়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের