গলাটিপে ও বুকে পা চাপা দিয়ে হত্যা করা হয় নববধূকে

বগুড়া প্রতিনিধি
১৫ মে ২০১৯, ১০:১২আপডেট : ১৫ মে ২০১৯, ১০:১৩

স্বামী রকি ও স্ত্রী ফারজানা বগুড়ার নন্দীগ্রামে নববধূ ফারজানা খাতুনকে (১৫) গলাটিপে ও বুকে পা চাপা দিয়ে হত্যার পর, বাড়ির পাশের ড্রেনে ফেলে রাখা হয় বলে স্বীকার করেছে তার স্বামী গোলাম রব্বানী রকি (২২)। সোমবার সন্ধ্যায় জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খালিদ হাসান খানের আদালতে ১৬৪ ধারায় এ স্বীকারোক্তি দেয় রকি। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

স্বীকারোক্তিতে রকি জানায়, সাত মাস আগে প্রথম স্ত্রী রকিকে তালাক দিয়ে চলে যায়। এক মাস আগে ফারজানাকে বিয়ে করে সে। বিয়ের পর ফারজানা বগুড়া শহরে তার আগের প্রেমিকের সঙ্গে যোগাযোগ রাখতো। এ নিয়ে সংসারে অশান্তি দেখা দেয়। সোমবার সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে হত্যার পরিকল্পনা করে রকি। বাড়ির বাইরে নিয়ে গলাটিপে ও বুকের ওপর পা চাপা দিয়ে ফারজানাকে হত্যা করা হয়। এরপর লাশ ড্রেনে ফেলে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে পালিয়ে যায় সে।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবীর জানান, স্বীকারোক্তি রেকর্ডের পর আদালতের নির্দেশে রকিকে বগুড়া জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে সোমবার সকালে নন্দীগ্রামের পারশুন গ্রামের একটি ড্রেন থেকে ফারজানার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই ফারজানার বাবা থানায় রকির বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরে রকিকে গ্রেফতার করে পুলিশ।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের