রাজশাহীতে এবার ফিতরা সর্বনিম্ন ৫৫ টাকা

রাজশাহী প্রতিনিধি
১৭ মে ২০১৯, ০৯:৩৭আপডেট : ১৭ মে ২০১৯, ০৯:৪৬

রাজশাহী

রাজশাহীতে এ বছর সর্বনিম্ন ফিতরা নির্ধারণ করা হয়েছে ৫৫ টাকা। ৩৩ টাকা কেজি দরে এক কেজি ৬৫০ গ্রাম আটার মূল্য হিসেবে এই ফিতরা নির্ধারিত হয়েছে। তবে কিসমিস বা খেজুরের দাম ধরেও এই ফিতরা আদায় করা যাবে।

এছাড়াও রাজশাহীর স্থানীয় বাজারে তিন কেজি ৩০০ গ্রাম খেজুর অথবা সমপরিমাণ কিসমিসের মূল্যে ফিতরা আদায় করা যাবে। এ হিসাবে কিসমিসের দাম প্রতিকেজি ৪০০ টাকা করে ১ হাজার ৩২০ টাকা অথবা খেজুর প্রতিকেজি ৩০০ টাকা দরে ৯৯০ টাকায় ফিতরা আদায় করা যাবে।

রাজশাহীতে ফিতরা নির্ধারণ উপলক্ষে বৃহস্পতিবার (১৬ মে) মাগরিবের নামাজের পর নগরীর দরগাপাড়া এলাকার জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদরাসায় এক সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় রাজশাহী ও এর আশপাশের এলাকার জন্য এই ফিতরা নির্ধারণ করা হয়। এর আগের বছরও রাজশাহীতে জনপ্রতি ও সর্বনিম্ন ফিতরা ছিল ৫৫ টাকা।

রাজশাহী ও আশপাশের এলাকার জন্য ফিতরা নির্ধারণী সভায় সভাপতিত্ব করেন জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদরাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো.শাহাদত আলী।

সভায় বাংলাদেশ বেতার রাজশাহীর সহকারী আঞ্চলিক পরিচালক মাসুম পারভেজ, হযরত শাহ মখদুম দরগাহ মসজিদের খতিব মুফতি মাওলানা মোস্তাফিজুর রহমান, জামেয়া ইসলামিয়া শাহ মখদুম (রহ.) মাদরাসা পরিচালনা কমিটির সদস্য সচিব দয়িত্বপ্রাপ্ত সদস্য সচিব আব্দুর রশিদ, সদস্য আলিম উদ্দিন, আবদুল বারী দুদু, আবদুস সাকুর খান, কসিম উদ্দিনসহ মাদ্রাসার শিক্ষক, বিভিন্ন মসজিদের ইমামরা উপস্থিত ছিলেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক