রাজশাহীতে পদ্মায় ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
১৯ মে ২০১৯, ১৮:০২আপডেট : ১৯ মে ২০১৯, ১৮:১৯

রাজশাহী

রাজশাহী নগরীর পদ্মা নদীতে পানিতে ডুবে সাজিদ (১৬) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ মে) পাঠানপাড়া মুক্তমঞ্চের সামনে পদ্মানদীতে গোসল করতে গিয়ে সে ডুবে যায়।

নিহত সাজিদ পুঠিয়া উপজেলার ধোপাপাড়া এলাকার কায়েস উদ্দিন সাগরের ছেলে। পুঠিয়ার পিএন উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এইচএসসিতে ভর্তি হওয়ার জন্য নগরীর মালোপাড়া এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে থাকতো।

জানা গেছে, রবিবার দুপুরে সে কয়েকজন বন্ধুর সঙ্গে পদ্মা নদীতে গোসল করতে যায়। কিন্তু সে সাঁতার না জানায় একপর্যায়ে গভীর পানিতে তলিয়ে যায়। তাকে অনেক খোঁজাখুঁজির পর তার বন্ধুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরে খবর দেয়। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দফতরের ডুবুরি নূরুন্নবীর নেতৃত্বে স্থানীয় জেলেদের সহযোগিতায় ডুবুরি রিপন ও জুয়েল সাজিদকে উদ্ধার করে। পরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩২ নম্বর ওয়ার্ডে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী