রাজশাহীতে দুই রোহিঙ্গা নারী ও তিন দালাল আটক

রাজশাহী প্রতিনিধি
২৭ মে ২০১৯, ০৫:৪৩আপডেট : ২৭ মে ২০১৯, ১৩:১৪

রাজশাহী

রাজশাহীর দুর্গাপুর উপজেলা থেকে দুই রোহিঙ্গা নারী ও তিন দালালকে আটক করেছে পুলিশ। শনিবার (২৫ মে) রাতে উপজেলার আলীপুর এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃত রোহিঙ্গা নারীরা হলো– উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের সেলিমের স্ত্রী ফাতেমা ওরফে রোমানা এবং আরমানের স্ত্রী পারভীন ওরফে ইয়াসমিন।

আটক তিন দালাল হলো– দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের আলী আহমেদ চৌধুরীর ছেলে হেলাল চৌধুরী, ঝিনাইদহের শৈলকূপার রঘুনাথপুরের আজিম উদ্দিন মোল্লার ছেলে আল মামুন, মেহেরপুরের গাংনী ইউনিয়নের বাথানপাড়া গ্রামের আব্দুল বারেকের ছেলে সাগর আহমেদ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ভোররাতে তাদের আটক করে থানায় আনা হয়। তাদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের বাংলাদেশি পাসপোর্ট করে দেওয়ার জন্য রাজশাহীতে নিয়ে আসা হয়। পাসপোর্ট করার পর রাজশাহী সীমান্ত এলাকা দিয়ে তাদের বিদেশে পাচার করতো দালালচক্রের সদস্যরা।’ ওসি আরও জানান, ‘রবিবার (২৬) বিকালে তাদের বিরুদ্ধে মামলা রেকর্ড করা হয়েছে।’ 

/এমএ/টিটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম