ঈদের কেনাকাটায় কম টাকা দেওয়ায় ছেলের হাতে মায়ের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
২৭ মে ২০১৯, ১২:৩০আপডেট : ২৭ মে ২০১৯, ১২:৫৬

লাশ রাজশাহীর তানোর উপজেলায় ঈদের কেনাকাটার জন্য কম টাকা দেওয়াকে কেন্দ্র করে ছেলে একরামুল হকের (২৮) লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ছেলেকে আসামি করে বাবা হত্যা মামলা করেছেন।

রবিবার (২৬ মে) দুপুরে তানোর উপজেলার মুণ্ডুমালা পৌর এলাকার গৌরাঙ্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিমা বেগম (৭০) গৌরাঙ্গাপুর গ্রামের সামজাত হাজীর স্ত্রী।

মুণ্ডুমালা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ওসি, তদন্ত) সাইফুল ইসলাম জানান, রবিবার সকালে ঈদের কেনাকাটা করতে রহিমার বড় ছেলে আব্দুল হক (৩০) ও মেজো ছেলে একরামুল হককে (২৮) টাকা না দিয়ে তার ছোট ছেলে আমিরুল ইসলামকে (২০) দুই হাজার টাকা দেন। আমিরুল মায়ের দেওয়া টাকা পেয়ে ঈদের কেনাকাটা করতে চলে যায়। ছোট ছেলেকে টাকা দেওয়ার কথা শুনে বড় ও মেজো ছেলে মায়ের কাছে তিন হাজার করে টাকা দাবি করে। মা দুই ছেলেকে এক হাজার করে টাকা দিতে চান। এ নিয়ে মায়ের সঙ্গে কথাকাটাকাটি শুরু করে দুই ছেলে। একপর্যায়ে মেজো ছেলে একরামুল একটি মোটা লাঠি দিয়ে মায়ের ঘাড়ে আঘাত করলে তিনি মাটিতে পড়েন যান। প্রতিবেশীরা উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, হাসপাতালে নেওয়ার আগেই মৃত্যু হওয়ায় প্রতিবেশীরা রহিমার লাশ বাড়িতে ফেরত নিয়ে আসে। এরপর পুলিশ সুরতহাল তৈরি করে ময়নাতদন্তের জন্য রবিবার সন্ধ্যায় লাশ রামেক হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

তিনি জানান, এই ঘটনায় মেজো ছেলে একরামুলকে আসামি করে হত্যা মামলা করেছেন তার বাবা সামজাত হাজী। তবে ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। রবিবার রাতে অন্য দুই ছেলেকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়েছে।

 

 

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম