বগুড়ায় ঈদের পরদিন থেকে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার

বগুড়া প্রতিনিধি
২৮ মে ২০১৯, ১৮:০৫আপডেট : ২৮ মে ২০১৯, ১৮:০৬

বগুড়ায় ঈদের পরদিন থেকে ডাকা পরিবহন ধর্মঘট প্রত্যাহার বগুড়ায় ঈদুল ফিতরের পরদিন থেকে পরিবহন ধর্মঘটের কর্মসূচি প্রত্যাহার করেছে জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটি। মঙ্গলবার (২৮ মে) দুপুরে সংগঠনের বিশেষ জরুরি সভায় এ ঘোষণা দেওয়া হয়। শহরের স্টেশন রোডে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত জরুরি সভায় এ ঘোষণা দেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান আকন্দ।

তিনি বলেন, ‘জেলা সড়ক পরিবহন মালিক শ্রমিক যৌথ কমিটির যুগ্ম সম্পাদক, জেলা মোটর মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ও পৌরসভার ২ নম্বর প্যানেল মেয়র আমিনুল ইসলাম সম্প্রতি হত্যা মামলায় গ্রেফতার হয়ে বগুড়া কারাগারে রয়েছেন। কিন্তু কোনও আইনজীবী তাকে আইনি সহায়তা দিচ্ছেন না। এতে আমিনুলে মানবাধিকার লঙ্ঘন ঘটেছে। এ কারণে গত ২৩ মে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমিনুলকে আইনি সহায়তা দিতে ঈদুল ফিতরের পরদিন থেকে বগুড়ায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট কর্মসূচি ঘোষণা করা হয়।’

আবদুল মান্নান আকন্দ আরও বলেন, ‘এ বিষয়ে অ্যাডভোকেট বার সমিতির নেতাদের সঙ্গে পরিবহন নেতারা আলোচনায় বসেন। আইনজীবী নেতারা জানিয়েছেন, অ্যাডভোকেট মাহবুব আলম শাহীন হত্যা মামলায় গ্রেফতার আসামি আমিনুলের জামিন শুনানিতে অংশ না নিতে তারা কোনও সিদ্ধান্ত নেননি। ব্যক্তিগতভাবে কেউ জামিন শুনানিতে অংশগ্রহণ না করে থাকতে পারেন। এ ব্যাপারে তাদের কোনও নিষেধ নেই। যেহেতু আইনজীবী সমিতি জামিন শুনানিতে অংশগ্রহণ না করায় কোনও সিদ্ধান্ত নেয়নি, তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং জনদুর্ভোগের কথা চিন্তা করে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হলো।’

জরুরি সভায় অন্যদের মধ্যে বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ আখতারুজ্জামান ডিউক, বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সামছুদ্দিন শেখ হেলাল, সহ-সভাপতি কামরুল মোর্শেদ আপেল, ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মণ্ডলসহ অনেকেই উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের