ছেলের বিরুদ্ধে বাবা-মাকে মারধরের অভিযোগ

বগুড়া প্রতিনিধি
৩১ মে ২০১৯, ০২:১১আপডেট : ৩১ মে ২০১৯, ০২:১৭

রামেশ্বর চন্দ্র রায় ও রাধা রানী রায় বগুড়ায় ছেলের বিরুদ্ধে মা-বাবাকে মারধরের অভিযোগ উঠেছে। সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশিষ রায় শিবুর বিরুদ্ধে এই অভিযোগ। বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে বগুড়া প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে নিজেদের নিরাপত্তা এবং ছেলে ও ছেলের বউয়ের শাস্তি দাবি করেছেন মা-বাবা।
বাবা রামেশ্বর চন্দ্র রায় (৯৪) ও মা রাধা রানী রায়ের (৬৫) অভিযোগ, বুধবার (২৯ মে) গভীর রাতে শহরের কইপাড়া হিন্দুপাড়ায় তাদেরকে গলাটিপে হত্যাচেষ্টা ও ইটের আঘাতে রক্তাক্ত জখম করা হয়েছে। প্রাণ বাঁচাতে তারা বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, ছোট ছেলে আশিষ রায় শিবু ও তার স্ত্রী আঁখি রায় গত তিন বছর ধরে তাদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করছে। বাড়ি লিখে দিতে ও  বাড়ি থেকে বের হয়ে যেতে বারবার চাপ দেয়। এতে রাজি না হওয়ায় বুধবার রাত আড়াইটার দিকে ছেলে ও তার স্ত্রী ঘরে ঢুকে গলা চেপে ধরে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। তারা রাধা রানীর মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ইট দিয়ে রক্তাক্ত জখম করে। মাটিতে ফেলে দিয়ে কিলঘুষি মারে। চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের রক্ষা করেন। এখন ছেলে ও তার বউয়ের ভয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছেন। বাড়িতে প্রবেশ করতে পারছেন না।
আশিষ রায় শিবু তার বৃদ্ধ বাবা-মাকে মারধর ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগের বিষয়ে বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে তার স্ত্রীর ঝগড়া হয়। এতে পড়ে গিয়ে তার মা মাথায় আঘাত পেয়েছেন।’

শিবু দাবি করেন, এলাকার সরকারি দলের এক ‘বিশেষ বাহিনীর’ লোকজন তার পৈতৃক ছয় শতকের বাড়ি হাতিয়ে নিতে ষড়যন্ত্র করছে। তারা তাদের পারিবারিক বিরোধের সুযোগকে কাজে লাগিয়ে বাবা-মাকে ভুল বুঝিয়ে প্রেস ক্লাবে নিয়ে মিথ্যা সংবাদ সম্মেলন করিয়েছে। কেউ তাদের মারধর করেনি। বুধবার রাতে তিনি নওগাঁয় ছিলেন।  

এ প্রসঙ্গে রাধা রানী রায় জানান, সংবাদ সম্মেলনে করা তাদের অভিযোগ সত্য। ছেলে শিবু রায় নিজেকে বাঁচাতে মানুষকে মিথ্যা বলছে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম