রাজশাহীতে বজ্রাঘাতে ৪ জনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি
৩১ মে ২০১৯, ১৮:২২আপডেট : ৩১ মে ২০১৯, ১৮:৪১

রাজশাহী রাজশাহীতে জড়-বৃষ্টির মধ্যে বজ্রাঘাতে চার জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) রাতে জেলা সদর, বাঘা ও গোদাগাড়ী উপজেলায় পৃথক বজ্রাঘাতে তাদের মৃত্যু হয়। সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন—রাজশাহী মহানগরীর কাটাখালীর কাপাসিয়া এলাকার মনি (১৩), বাঘা উপজেলার ফতেপুর বাউসা গ্রামের মোহাম্মদ বাছা হোসেন (২৮) এবং গোদাগাড়ী উপজেলার সারাংপুর এলাকার মুসাউল হক (১৫) ও বাসুদেবপুর গ্রামের জমসেদ আলী (৫৫)।

রাজশাহী মহানগরীর কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, বৃষ্টির সময় কাপাসিয়া এলাকায় বজ্রাঘাতে মনির মৃত্যু হয়। সে ওই এলাকার মো. কামালের ছেলে। বৃষ্টি চলাকালে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসীন আলী জানান, বৃহস্পতিবার রাতে ফতেপুর বাউসা স্কুলের পেছনে বাড়ির পাশে ঝড়-বৃষ্টির সময় বাগানে আম কুড়াতে যান সলেমান হোসেনের ছেলে বাছা হোসেন। এ সময় হঠাৎ বজ্রাঘাতে তার মৃত্যু হয়। শুক্রবার সকালে জানাজা শেষে অমরপুর কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, বৃহস্পতিবার রাতে ঝড়-বৃষ্টির সময় বাসায় ফিরছিলেন বাসুদেবপুর গ্রামের মৃত রইসুদ্দীনের ছেলে জমসেদ আলী (৫৫)। এ সময় হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, ঝড়-বৃষ্টির মধ্যে আম কুড়ানোর সময় সারাংপুর পুলিশ পাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে মুসাউল হক (১৫) বজ্রাঘাতে মারা যান। তিনি আরও জানান, নিহতদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম।

জানা গেছে, বৃষ্টির পর থেকে পুরো মহানগরীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে করে অনেকে ভোগান্তিতে পড়েন। শুক্রবার (৩১ মে) দুপুরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক নজরুল ইসলাম জানান, গত কয়েকদিনের মতো বৃহস্পতিবারও রাজশাহীতে তীব্র তাপমাত্রা ছিল। এদিন বেলা সাড়ে ৩টায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ ডিগ্রি সেলসিয়াস; সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। পরে রাত ১০টা ৬মিনিট থেকে বৃষ্টি শুরু হয়। বৃষ্টি চলে ১১টা ৫মিনিট পর্যন্ত। প্রায় এক ঘণ্টায় ১১ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম