চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১১ জুন ২০১৯, ১০:৪৩আপডেট : ১১ জুন ২০১৯, ১০:৪৩

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জে শিশুকে (৮) ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার রাত আটটার দিকে বারঘরিয়া নীলকুঠি মাঠ এলাকার একটি আমবাগান থেকে ওই ব্যক্তিকে আটক করা হয়। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ধর্ষণ চেষ্টাকারী সদর উপজেলার নীমতলা ফকিরপাড়া মহল্লার মৃত.আব্দুল গফুরের ছেলে সেলিম রেজা (৪৫)। পুলিশ জানায় আটক সেলিম একজন মাদকসেবী। সে সাটার মিস্ত্রির কাজ করে।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান জানান, স্বজনদের অভিযোগ, সোমবার সন্ধ্যায় শিশুটি বাড়ির পাশের নীলকুঠি মাঠের একটি বাগানে আম কুড়াতে যায়। এসময় সেলিম শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে সেলিম পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এলাকাবাসী ধাওয়া করে সেলিমকে ধরে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে সেলিমকে আটক করে নিয়ে যায়।’

পুলিশ আরও জানায়,‘নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে চিকিৎসার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ঘটনায় সদর মডেল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ।’

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী