কৃষকরা এদেশের সোনার ছেলে: খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ০৬:১৪ আপডেট : ১৬ জুন ২০১৯, ০৬:১৭

কৃষকরা এদেশের সোনার ছেলে: খাদ্যমন্ত্রী কৃষকদের ধান সংরক্ষণে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘কৃষকরা হলেন এদেশের সোনার ছেলে। তাদের দুর্ভোগ কমাতে সারাদেশে ২০০টি প্যাডি সাইলো নির্মাণ করা হবে। কৃষকরা যেন খাদ্য গুদামে ধান নিয়ে এসে দুর্ভোগে না পড়েন এবং তা আবার বাড়িতে ফেরত নিয়ে যেতে না হয়।’

শনিবার (১৫ জুন) বিকালে নওগাঁর মহাদেবপুর উপজেলার মহিষবাথান খাদ্যগুদামে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খাদ্যমন্ত্রী আরও বলেন, কোনোভাবেই ব্যবসায়ীদের ধান কেনা হবে না। খাদ্য গুদাম কর্মকর্তারা যেন অনিয়মের সঙ্গে জড়িত না হন। যদি কোনও অনিয়ম হয়, তাহলে ব্যবস্থা নেওয়া হবে। খাদ্য কর্মকর্তাদের আলোকিত খাদ্য বিভাগ তৈরি করতে হবে।

কোনও অনিয়ম বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। এছাড়া এবারের বাজেট কৃষি বান্ধব হওয়ায় কৃষকরা অনেক উপকৃত হবেন বলেও জানান তিনি।

মহাদেবপুর উপজেলা পরিষদের সহকারী ভূমি কমিশনার (এসিল্যান্ড) আসমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, জেলা খাদ্য নিয়ন্ত্রক ফারুক হোসেন পাটওয়ারী, জেলা আওয়ামী লীগের সদস্য মুক্তিযোদ্ধা ময়নুল ইসলাম ময়েন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল ও জাভেদ জাহাঙ্গীর সোহেল, মহাদেবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবীব ভোদন প্রমুখ।

পরে খাদ্যমন্ত্রী খাদ্যগুদাম এলাকায় একটি ফলজ আমের চারা রোপণ করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসন করেছে সরকার: নাহিদ ইসলাম
প্রাথমিক শিক্ষক নিয়োগে চূড়ান্ত প্রহসন করেছে সরকার: নাহিদ ইসলাম
শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং, বদলাবে কী গ্রাহকের জীবনে
শাখা-এটিএম ছাড়াই ব্যাংকিং, বদলাবে কী গ্রাহকের জীবনে
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
মেসির বিদায়ী ম্যাচের টিকিট শেষ দুই ঘণ্টারও কম সময়ে!
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
সৌদি আরবে সেনা পাঠাচ্ছে ফ্রান্স
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা
গাজায় খাবারের বিনিময়ে বিক্রি হচ্ছে মেয়েরা