নাটোরে নিখোঁজের পর শিশুর মৃতদেহ উদ্ধার

নাটোর প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ১৭:২০আপডেট : ১৬ জুন ২০১৯, ১৭:২২

নাটোর নাটোরের গুরুদাসপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মরিয়ম। রবিবার (১৬ জুন) দুপুরে বাড়ির পেছনের বাঁশঝাড়ের পাশের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়।

গুরুদাসপুর থানার ওসি মোজাহারুল ইসলাম জানান, ডোবা থেকে দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে মরিয়মের মৃতদেহ দেখতে পান। গুরুদাসপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

মরিয়ম উপজেলার মশিন্দা ইউনিয়নের দড়ি বামন পাড়া গ্রামের জামসু মিয়ার মেয়ে।

পরিবারের বরাত দিয়ে ওসি জানান, মরিয়ম শুক্রবার (১৪ জুন) সন্ধ্যায় বাড়ির সামনে খেলছিল। পরে নিখোঁজ হয়। পরিবারের লোকজন কোথাও তার খোঁজ না পেয়ে শনিবার (১৫ জুন) দুপুরে গুরুদাসপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে।

ওসি মোজাহারুল ইসলাম জানান, মৃতদেহের গলায় শ্বাসরোধ করার চিহ্ন পাওয়া গেছে। শিশুটিকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে  প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে শিশুটির হত্যার রহস্য জানা যাবে।

/এনআই/
সম্পর্কিত
কোরবানির পশু উৎপাদনে শীর্ষে কোন জেলা, কত কোটি বিক্রি
বিদেশি নাগরিককে হেনস্তা করে ভিডিও বানানো টিকটকার গ্রেফতার
একদিনে বজ্রাঘাতে ৮ কৃষকের মৃত্যু
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম