বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হলেন অপহরণের শিকার সেই প্রার্থী

নাটোর প্রতিনিধি
২৩ এপ্রিল ২০২৪, ১৮:০৯আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৮:৩৮

আসন্ন নাটোরের সিংড়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার জেরে অপহরণের শিকার সেই দেলোয়ার হোসেন পাশা বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে এই ঘোষণা দেন জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের বিছানায় শুয়েই খবরটি পেয়ে আবেগাপ্লুত হন দেলোয়ার হোসেন।

জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা আব্দুল লতিফ শেখ জানান, আগামী ৮ মে নাটোর সদর, নলডাঙ্গা ও সিংড়া উপজেলা পরিষদ নির্বাচন। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, নাটোর সদর উপজেলায় ৫ জন, নলডাঙ্গা উপজেলায় ৯ জন প্রার্থী উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর সিংড়া উপজেলায় দেলোয়ার হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে দেলোয়ার হোসেনের ভাই এবাদুল হোসেন জানান, ফলাফল ঘোষণার সময় তিনি নির্বাচন অফিসে ছিলেন। তৎক্ষণাৎ বিষয়টি ফোনে দেলোয়ারকে জানিয়েছেন।

এদিকে, দেলোয়ার হোসেনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার খবরটি প্রকাশ্যে আসার পরপরই এ নিয়ে ফেসবুকে আলোচনার ঝড় ওঠে।

হাবিব নামের একজন লেখেন, সম্মান দেওয়ার মালিক আল্লাহ। ফয়সাল নামের আরেকজন লেখেন, কার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতার ইচ্ছা আর কার পূরণ হয়।

সিংড়ার কলম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মইনুল হক চুন্নু জানান, দেলোয়ারকে আল্লাহ নিজে সম্মানিত করেছেন এটাই মূল কথা।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 
ইউএনও কার্যালয়ে ভাঙচুর ও সাংবাদিক লাঞ্ছনা: ছাত্রদলের ৩ কর্মী বহিষ্কার 
ভাঙা সাইকেল আর দিনমজুরির পথ পেরিয়ে ফারিহা আজ ‘দেশসেরা ফুটবলার’  
সর্বশেষ খবর
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
জুলাই শহীদ সিয়ামের পালক মাকে গ্রেফতার, পুলিশ বলছে ‘মাদক ব্যবসায়ী’
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
হামাসের পর এবার নেতানিয়াহুর দ্বারে ট্রাম্পের দূত কুশনার ও ব্লেয়ার
সর্বাধিক পঠিত
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
‘লিভ ইন সন্দেহে’ বিবাহিত দম্পতির ফ্ল্যাটে বিশ্ববিদ্যালয় ৪ ছাত্রের হামলাচেষ্টা
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
এক সিনেমার সম্মানী দিয়ে পাকিস্তানে বাড়ি কেনেন শবনম
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস
মঙ্গলবার থেকে রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে বাস