চিকিৎসকের ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ

বগুড়া প্রতিনিধি
১৮ জুন ২০১৯, ০২:২০ আপডেট : ১৮ জুন ২০১৯, ০৬:২৩

বগুড়া বগুড়া শহরে চোখের চিকিৎসক বিপুল চন্দ্র সরকারের ওষুধের দোকান থেকে এক কার্টন মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে। সোমবার (১৭ জুন) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান।

বগুড়ার ড্রাগ সুপার আহসান হাবিব জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজউদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সোমবার দুপুরে শহরের চেলোপাড়া এলাকায় ডা. বিপুল চন্দ্রের মালিকানাধীন শ্রী মা ওষুধালয়ে অভিযান চালান। সেখানে এক কার্টন মেয়াদোত্তীর্ণ চোখের ড্রপ ও এন্টিবায়োটিক ওষুধ পাওয়া যায়। তখন ডা. বিপুল সেখানে না থাকায় তার চাচাতো ভাই উজ্জ্বলকে আটক ও ওষুধগুলো জব্দ করা হয়। পরে আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেন। তিনি তাৎক্ষণিকভাবে ওই টাকা পরিশোধ করে রেহাই পান। এছাড়া আদালত কাগজপত্র পরীক্ষার জন্য সেখান থেকে প্রায় এক হাজার পিস চোখের লেন্স জব্দ করেছেন। জব্দ ওষুধপত্রের আমদানি বা কেনার বৈধ কাগজপত্র পেলেই ছেড়ে দেওয়া হবে।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
ভবানীগঞ্জে তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন পানিসম্পদ মন্ত্রীর 
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
জাতিসংঘে ভাষণ দেওয়ার পরপরই দেশে ফিরলেন নেতানিয়াহু
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
বাংলাদেশের সামনে সম্ভাবনার নতুন দ্বার উন্মুক্ত হয়েছে: প্রধানমন্ত্রী
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে সরকারের: জাতিসংঘে প্রধানমন্ত্রী  
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না