চারশ টাকার বিনিময়ে মিলছে প্রশংসাপত্র

পাবনা প্রতিনিধি
২০ জুন ২০১৯, ২১:৫৮আপডেট : ২০ জুন ২০১৯, ২১:৫৯

পাবনা প্রশংসাপত্র বিতরণে টাকা নেওয়ার নিয়ম না থাকলেও ঈশ্বরদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে চারশ টাকা করে নেওয়ার অভিযোগ উঠেছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের থেকে এ টাকা নেওয়া হচ্ছে।

শিক্ষার্থীদের অভিযোগ, অধ্যক্ষের নির্দেশে অফিস সহকারী প্রশংসাপত্র দেওয়ার সময় জনপ্রতি ৪শ টাকা করে আদায় করছেন। ওই টাকা না দিলে স্কুল থেকে প্রশংসাপত্র দেওয়া হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক স্কুলের একজন সহকারী শিক্ষক বলেন, ‘প্রশংসাপত্র বানাতে খরচ হয়েছে বড়জোর ১০ টাকা। সেখানে সর্বোচ্চ ৫০ টাকা নিতে পারে। অধ্যক্ষ তার একক সিদ্ধান্তে শিক্ষার্থী প্রতি ৪শ টাকা করে আদায় করছেন। এবার ১২৮ জন শিক্ষার্থী এসএসসি পাস করেছে। সে হিসেবে শুধু প্রশংসাপত্র বিতরণ করেই ৫১ হাজার ২শ টাকা আয় করবেন তিনি। ওই টাকার কোনও হিসাব না দিয়ে অধ্যক্ষ একা ভোগ করবেন ওই অবৈধ অর্থ। এভাবে বিভিন্ন পরীক্ষার সময় অতিরিক্ত ফিসহ নানা ফিয়ের নামে অবৈধভাবে অর্থ আদায় করেন অধ্যক্ষ। যার কোনও হিসাব দেন না তিনি।

অভিযোগ প্রসঙ্গে অধ্যক্ষ আসলাম হোসেন বলেন, ‘এটি একটি বেসরকারি এমপিওভুক্ত স্কুল। আমি আসার আগে থেকেই স্কুল পরিচালনা কমিটির সিদ্ধান্ত মোতাবেক প্রশংসাপত্র বিতরণে জনপ্রতি ৪শ টাকা করে আদায় করা হচ্ছে।’

উপজেলা শিক্ষা অফিসার সেলিম আক্তার বলেন, ‘প্রশংসাপত্র বিতরণে কোনও টাকা নেওয়ার নিয়ম নেই।’ 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহাম্মদ হোসেন ভূঁইয়া বলেন, ‘আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখবো।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম