পুলিশে চাকরির কথা বলে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

বগুড়া প্রতিনিধি
২২ জুন ২০১৯, ১২:২৩আপডেট : ২২ জুন ২০১৯, ১২:৩৬

পুলিশ বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরি দেওয়ার কথা বলে লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে আনোয়ার হোসেন (৩৩) নামে এক সরকারি কর্মচারিকে গ্রেফতার করা হয়েছে। ডিবি পুলিশ শুক্রবার (২১ জুন) দুপুরে তাকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার থেকে জানা গেছে, গাবতলী উপজেলার লাঠিমারঘোন গ্রামের রাশেদুর রহমান শিপন তার শ্যালক সুজন মাহমুদকে কনস্টেবল পদে চাকরি পাইয়ে দিতে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালের রেকর্ড কিপার আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। চাকরির বিনিময়ে আনোয়ার তার কাছে ১৪ লাখ টাকা দাবি করেন।  ১৩ জুন আনোয়ার তার হাসপাতালের অফিসে এক লাখ টাকা অগ্রিম ও প্রার্থীর প্রয়োজনীয় কাগজপত্র নেন। শিপন পরবর্তীতে জানতে পারেন আনোয়ার হোসেন পুলিশে চাকরির মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে তার কাছে টাকা হাতিয়ে নিয়েছে। এ ব্যাপারে তিনি আনোয়ার হোসেনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন।

ডিবি পুলিশের ইন্সপেক্টর আসলাম আলী জানান, শুক্রবার দুপুরে শহরের চকফরিদ এলাকায় শ্বশুরবাড়ি থেকে আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। তার বিরুদ্ধে এমন প্রতারণার আরও অভিযোগ রয়েছে। এর আগেও এক দালালকে গ্রেফতার করা হয়েছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের