বগুড়া-৬ উপনির্বাচনের ভোট শেষ, চলছে গণনা

বগুড়া প্রতিনিধি
২৪ জুন ২০১৯, ১৭:৪২আপডেট : ২৪ জুন ২০১৯, ১৮:০২

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে ভোটারদের সারি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনের ভোট। সোমবার (২৪ জুন) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১৪১টি কেন্দ্রের ৯৬৫ বুথে ভোটগ্রহণ হয়। পরে শুরু হয় গণনা। তবে নির্বাচন নিয়ে কোনও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বগুড়া সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপনির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার এএসএম জাকির হোসেন এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বিকাল ৫টার পর ভোট গণনা শুরু হয়। ভোটগ্রহণের সময় কোনও কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছে।

বগুড়ার পুলিশ সুপার (ডিএসবি) আবদুল জলিল জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী তৎপর থাকায় কোনও কেন্দ্রেই অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম