অটোরিকশা চালিয়ে নগর ঘুরলেন রাসিক মেয়র লিটন

রাজশাহী প্রতিনিধি
০২ জুলাই ২০১৯, ০২:০১আপডেট : ০২ জুলাই ২০১৯, ০২:০৯





রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন নতুন মডেলের অটোরিকশা চালিয়ে নগর ঘুরলেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। তিনি সোমবার (১ জুলাই) বিকালে অটোরিকশা চালিয়ে নগরভবনের সামনে থেকে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে বর্ণালী ঘুরে পুনরায় নগর ভবনে আসেন।






জানা গেছে, নতুন মডেলের এই অটোরিকশাটি সৌরবিদ্যুৎচালিত। বাংলাদেশে তৈরি এ অটোরিকশার দাম ২ লাখ ৭০ হাজার টাকা।
স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন
যানজট নিরসন ও জনদুর্ভোগ কমাতে দেশের মধ্যে এই প্রথম রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেমের উদ্বোধন করা হয়। সোমবার বিকালে নগরভবনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজশাহী সিটি কপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। একইসঙ্গে তিনি অটোরিকশা ও চার্জার রিকশা মালিকে এবং চালকদের মাঝে স্মার্ট কার্ড বিতরণ করেন।

অনুষ্ঠানে মেয়র বলেন, ‘যানজট নিরসন এবং জনদুর্ভোগ কমাতে দুই শিফটে অটোরিকশা চলাচলের উদ্যোগ নেওয়া হয়েছে। সকাল ও বিকাল দুই শিফটে দুই কালারের অটোরিকশা চলাচল করবে। এটি বাস্তবায়নে এক মাস সময়সীমা নির্ধারণ করা হয়েছে। ট্রাফিক আইন সম্পর্কে সচেতন হতে এবং আইন মেনে চলতে চালকদের অনুরোধ করছি। নগরীর খানাখন্দে ভরা রাস্তাগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হবে।’
অনুষ্ঠানে জানানো হয়, অটোরিকশা ও ও চার্জার রিকশা সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য রাসিক নীতিমালা প্রস্তুত করেছে। নীতিমালা অনুযায়ী মাসের প্রথম ও তৃতীয় সপ্তাহে সকাল ৬টা হতে দুপুর আড়াইটা পর্যন্ত মেরুন রঙের অটোরিকশা এবং দুপুর আড়াইটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত পিত্তি রঙের অটোরিকশা চলাচল করবে। মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে সকাল ৬টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত পত্তি রঙ এবং দুপুর ২টা হতে রাত সাড়ে ১০টা পর্যন্ত মেরুন রঙের অটোরিকশা চলাচল করবে। তবে শুক্রবার ও সরকারি ছুটির দিনে সারাদিন এবং প্রতিদিন রাত সাড়ে ১০টা থেকে সকাল ৬টা পর্যন্ত উভয় রঙের অটোরিকশা চলবে।
নীতিমালা অনুযায়ী ১০ হাজার অটোরিকশা এবং ৫ হাজার চার্জার রিকশা নিবন্ধন দেবে রাজশাহী সিটি করপোরেশন। অটোরিকশা দুই শিফটে চললেও চার্জার রিকশার ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না। তবে চিকন চাকার চার্জার রিকশার চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।
অটোরিকশা ও চার্জার রিকশা এবং চালকদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ১ জুলাই হয়েছে। রাসিকের ওয়েব পোর্টালে গিয়ে অনলাইনে রেজিস্ট্রেশন কার্যক্রম সম্পন্ন করা যাবে।
নীতিমালা অনুযায়ী যেসব অটোরিকশা ও চার্জার রিকশার নিবন্ধনের মেয়াদ ৫ বছর অতিবাহিত হয়েছে, তাদের নিবন্ধন বাতিল করা হবে। যেসব মালিকরা সিটি করপোরেশনের ভোটার নন/স্থায়ী নাগরিক নন তাদের নিবন্ধন বাতিল করা হবে। নতুন নিবন্ধনের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ থাকবে। একজন মালিকের নামে পাঁচটির অধিক অটোরিকশা ও চার্জার রিকশা নিবন্ধন করা যাবে না। যেসব অটোরিকশা ও চার্জার রিকশার নিবন্ধন ৫ বছর পূর্ণ হয়নি সেসব অটোরিকশা ও চার্জার রিকশার মালিকরা নবায়ন ফি পরিশোধ করে অনলাইন নিবন্ধনের সুবিধা পাবেন। বিদ্যমান নিবন্ধিত চালকরা নবায়ন ফি পরিশোধ করে নতুন নিবন্ধন করতে পারবেন। এই সুযোগ ২০১৯-২০২০ অর্থ বছরের ১ম কোয়ার্টার (জুলাই-সেপ্টেম্বর) পর্যন্ত বলবৎ থাকবে। অটোরিকশার নিবন্ধন কার্ডের নম্বরের ভিত্তিতে জোড় ও বিজোড় অনুসারে দুই ভাগে বিভক্ত করা হবে। জোড় ও বিজোড় নিবন্ধনধারী অটোরিকশাগুলো যথাক্রমে মেরুন ও পিত্তি রঙ (কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত) বডি ও হুড উভয়ই একই করতে হবে। যানবাহনগুলো নিবন্ধন কার্ড ব্যতীত মহানগর এলাকায় চলাচল করতে পারবে না। এরুপ অনিবন্ধিত যানবাহন আটক করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এক বছরের মধ্যে কোনও অটোরিকশা ও চার্জার রিকশার নবায়ন না হলে তার নিবন্ধন বাতিল বলে গণ্য হবে।

 

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম